আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

স্মৃতি ইরানি বাসন মাজার কাজ করতেন! কীভাবে খুলল ভাগ্য?

  • আপলোড সময় : ৩১-০৩-২০২৪ ০২:০৫:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩১-০৩-২০২৪ ০২:০৫:১৯ পূর্বাহ্ন
স্মৃতি ইরানি বাসন মাজার কাজ করতেন! কীভাবে খুলল ভাগ্য?
কলকাতা, ৩১ মার্চ : রেস্তোরাঁয় বাসন মেজে স্মৃতি ইরানি একসময় মাইনে পেতেন ১৮০০ টাকা। সেই সময় থেকে আজ স্মৃতির জীবেন টার্নিং পয়েন্টটা কী ছিল? হঠাৎ ঘটে যায় এক মিরাক্যাল। রাজনীতিতে মাত্র কয়েক বছরেই তাঁকে দেখেছে দেশবাসী, তবে এই পরিচয়ের আগেও ঘরে ঘরে স্মৃতি ইরানিকে চিনতেন বহু মানুষ। একসময়ের ফেলে আসা কষ্টের জীবনের কথা ভোলেননি স্মৃতি। সেসব কঠিন দিনগুলি কীভাবে কাটিয়েছেন? জানালেন স্মৃতি ইরানি নিজেই।

ভালো চাকরি ছিল না তাঁর কাছে। বাধ্য হয়ে এক নামী রেস্তোরাঁয় নিয়েছিলেন বাসন মাজার কাজ।তখন তাঁর ২৩ বছর বয়স। গোটা মাস খেটে তিনি তখন পেতেন মাত্র ১৮০০ টাকা। কিন্তু একজনের মুখের কথাতেই জীবন পাল্টে যায়। একতা কাপূরের অফিসে এক জ্যোতিষী এসেছিলেন। সেই জ্যোতিষীর নাম জনার্দন। দূর থেকে দেখেই স্মৃতিকে চিনেছিলেন তিনি। ভবিষ্যদ্বাণী করেছিলেন এই মেয়ে এক দিন অনেক দূর যাবে। জনার্দনই একতাকে বলেছিলেন তুমি যদি ওর সঙ্গে কাজ কর, তাহলে ও দেশের একটা বড় মুখ হয়ে উঠবে। স্মৃতি তখন অন্য একটি চরিত্রের জন্য চুক্তি স্বাক্ষর করতে গিয়েছিলেন। আচমকা একতা আসেন স্মৃতির কাছে। জানতে চান, কী চুক্তিতে সই করছেন তিনি!।পুরনো অফারের কাগজ ছিঁড়ে ফেলে দেন একতা। স্মৃতি ইরানি তো অবাক। এরপর তার কাছে তুলসী ভিরানির চরিত্রে অভিনয় করার অফার আসে। একতা নিজেই অফারটা দেন।

এক সময় জনপ্রিয় হিন্দি ধারাবাহিক ‘কিউ কি সাস ভি কাভি বহু থি এখনও মানুষের মনে জায়গা করে রয়েছে। টানা আট বছর ধরে চলেছিল এই ধারাবাহিক। তারপর ধীরে ধীরে রাজনীতিতে প্রবেশ। এরপর কেন্দ্রীয় মন্ত্রী হন। কিউ কি সাস ভি কাভি বহু থি -র সেই তুলসী এখন আর নেই। একদিকে জনপ্রিয়তা পেয়েছেন।অন্যদিকে জীবনে নানা কঠিন মুহুর্ত পার করতে হয়েছে। নানা পরিস্থিতি সামলেছেন এক সময় রাস্তায় রাস্তায় কসমেটিক্সও বিক্রি করেছেন তিনি। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন।

রেস্তোরাঁয় কাজ করে যেখানে মাসে ১৮০০ টাকা পেতেন। সেখানে তুলসীর চরিত্রে অভিনয়ের জন্য একতা দিন ১৮০০ টাকা দেবেন বলে জানান। সিরিয়ালে অভিনয়ের সুযোগ টা যেন লটারি ছিল। স্মৃতির কাছে।রাজনীতির জগতে আসার আগে স্মৃতির সবচেয়ে বেশি জনপ্রিয়তা ছিল টিভি সিরিয়াল ঘিরে। রামায়ণ, বিরুদ্ধ’,তিন বহু রানিয়াঁ’ তেও দেখা গিয়েছে তাঁকে। তাঁর সঙ্গে প্রোডিউসার একতা কাপুরের বন্ধুত্ব আজও অটুট।
।। প্রথম কলকাতা ।।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ