আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক
কেক কেটে অমিতা মৃধার জন্মদিন উদযাপন

রঙের উৎসবে মেতেছে শিব মন্দির

  • আপলোড সময় : ০১-০৪-২০২৪ ১২:৪৫:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৪-২০২৪ ১২:৪৫:৪৯ পূর্বাহ্ন
রঙের উৎসবে মেতেছে শিব মন্দির
ওয়ারেন, ১ এপ্রিল : বাঙ্গালির বারোমাসে তেরোপার্বণ। সেই তেরো পার্বনের অন্যতম পার্বন এই দোল উৎসব। বসন্তের দোল পূর্ণিমা উপলক্ষে গতকাল মিশিগান শিব মন্দির টেম্পল অব জয়ে  সনাতন ধর্মাবলম্বীরা পালন করছেন আবির উৎসব। 
দোল পূজা, হোমযজ্ঞ, প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচারে মুখরিত ছিল মন্দির প্রাঙ্গন। দোল পূর্ণিমার এই দিনে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা ও তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন, এমনই বিশ্বাস সনাতন ধর্মালম্বীদের। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়।

মন্দির প্রাঙ্গণে দেখা যায়, সনাতন ধর্মাবলম্বীরা একে অপরের গালে আবির মাখিয়ে দোল উৎসবের আবহে মেতেছেন। লাল, নীল, সবুজ, হলুদ, কতো রঙেই না সাজলেন সবাই। একে অপরের গায়ে মুখে রঙ মাখিয়ে নিজের চেহারাটা বদলে ফেলেন। এভাবে রঙ উৎসবে মেতে ওঠেন সবাই। প্রতিবারের মতো এবারও উচ্ছ্বাস-আনন্দের সাথে উৎসবটি পালিত হয়েছে। 

ছিল সাংস্কৃতিক নানা পরিবেশনা। অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন আরিয়ানা, জেসিকা, পুষ্পিতা ও সোহানী। গ্রুপ নৃত্যে অংশ নেন স্বর্নিকা দেব, স্বর্নিকা চৌধুরী, অনিস্কা শর্মা, অম্বিকা পুরকায়স্থ, চাঁদনী দাশ ও প্রমিতা বিশ্বাস। গান পরিবেশন করেন চিনু মৃধা, সুস্মিতা চৌধুরী, নিলীমা রায়, সঙ্গীতা পাল, রূপাঞ্জলী চৌধুরী, রাজশ্রী শর্মা, অর্পনা, লুনা ও জোৎস্না বিশ্বাস। দলীয় সঙ্গীত পরিবেশন করেন  অজিত দাশ, রতন হাওলাদার, অতুল দস্তিদার, অপূর্ব কান্তি চৌধুরী, দীপক দে, অশোক দাশ, বাবুল পাল, রাখি রঞ্জন রায়, অরূপ পুরকায়স্থ ও ঝন্টু দাশ।। 

অন্তরা দাস অন্তির কোরিওগ্রাফিতে গ্রুপ নৃত্য পরিবেশন করেন চিনু মৃধা, সুস্মিতা চৌধুরী, নীলিমা রায়, রাজশ্রী শর্মা, সঙ্গীতা পাল, চন্দনা বানার্জি, অপর্না ঘোষ, অনন্যা বহ্নি, বেবী আচার্য্য, চম্পা পুরকায়স্থ, রূপাঞ্জলী চৌধুরী, ইরা ও সীমা সূত্রধর। অনুষ্ঠান পরিচালনা করেন সাংস্কৃতিক কো অর্ডিনেটর সৌরভ চৌধুরী।

দোলযাত্রা একটি হিন্দু বৈষ্ণব উৎসব। হোলি ও দোলযাত্রা নাম দুই হলেও উৎসবের চরিত্র এক। এই উৎসবের অপর নাম বসন্ত উৎসব। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোলযাত্রা অনুষ্ঠিত হয়। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। 

সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি। পণ্ডিতদের মতে, রাধাকৃষ্ণের দোলনায় দোলা বা দোলায় গমন করা থেকেই ‘দোল’ কথাটির উৎপত্তি। বাঙালির দোল বৈষ্ণব ধর্মাশ্রিত একটি উৎসব হলেও রবীন্দ্রনাথ দোলযাত্রার ধর্মীয় অংশকে বাদ দিয়ে তার সাংস্কৃতিক দিকটিকে নিয়ে দোলযাত্রাকে ‘বসন্ত উৎসব’-এ রূপান্তরিত করেন।

খানিকটা সেই সূত্র ধরেই দোল প্রীতির উৎসব, প্রেমের উৎসব। আর মূলত সনাতন ধর্মাবলম্বীদের উৎসব হলেও আবহমানকাল ধরেই বাংলার সব ধর্ম-বর্ণের মানুষকেই রাঙ্গিয়ে দিয়ে যায় এ দোল উৎসব।
অনুষ্ঠান শেষে কেক কেটে শিব মন্দির টেম্পল অব জয়ের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা ও চিনু মৃধার একমাত্র সন্তান অমিতা মৃধার জন্মদিন উদযাপন করা হয়েছে। এসময় অমিতার সুস্বাস্থ্য, দীর্ঘজীবন কামনা করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য