আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

আটলান্টিক সিটিতে বিএএসজের জমজমাট ঈদ মেলা 

  • আপলোড সময় : ০৩-০৪-২০২৪ ০৪:৫০:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৪-২০২৪ ০৪:৫০:৪৫ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের জমজমাট ঈদ মেলা 
আটলান্টিক সিটি, ৩ এপ্রিল : নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে গত দুই এপ্রিল, মঙ্গলবার ‘ঈদ মেলা’ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত প্রবাসীদের মিলনকেন্দ্র ‘‘বাংলাদেশ কমিউনিটি সেন্টার” এ এই ‘ঈদ মেলা’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসি ও বাংলাদেশ কমিউনিটি সেন্টারের উদ্যোগে আয়োজিত এই ‘ঈদ মেলা’ ওইদিন  দুপুরে শুরু হয়ে রাতে শেষ হয়।
ওইদিন সময়ের সাথে পাল্লা দিয়ে প্রবাসীদের সব পথ এসে যেন মিশেছিল বাংলাদেশ কমিউনিটি সেন্টারে। পবিএ ঈদুল ফিতরের প্রাক্কালে অনুষ্ঠিত এই ‘ঈদ মেলা’য় প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানী ব্যবসায়ীরা তাদের বিভিন্ন ধরনের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাদের ষ্টলগুলোতে শাড়ি, সালোয়ার কামিজ সহ মেয়েদের হাল ফ্যাশনের পোশাক- পরিচ্ছদ,পুরুষদের পাঞ্জাবি, ছোট শিশুদের বাহারি পোশাক,বিভিন্ন ডিজাইনের অলংকার ইত্যাদি দেদারসে বিক্রি হয়েছে। 

ঈদ মেলায় অংশগ্রহনকারী প্রবাসী ভারতীয় ব্যবসায়ী মিসেস মমতাজ জানান, তার স্টলে মহিলাদের বিভিন্ন ডিজাইনের অলংকারের বেশ ভালোই বিকিকিনি হয়েছে।  প্রবাসী পাকিস্তানী ব্যবসায়ী মোঃ আলী বলেন, তার স্টলে মেয়েদের শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবী বেশ ভালো বিকিয়েছে।
নিউইয়র্ক থেকে আগত আদর ফ্যাশন এর স্বত্বাধিকারী মোঃ মজিদ আলী জানালেন, তার স্টলে মহিলা ও ছোটদের পোশাকের বিক্রি ভালো হয়েছে। ঈদ মেলায় আগত কয়েকজন প্রবাসী বলেন, এই ঈদ মেলায় হাতের কাছে ঈদের প্রাক্কালে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক পরিচ্ছদ, অলংকারাদি পেয়ে তারা যারপরনাই খুশি। তাঁরা আরো বলেন, ‘বাড়ির কাছে আরশী নগর’ এ  ঈদ মেলা আয়োজিত হওয়ায় তাঁদেরকে আর কষ্ট করে ভিন রাজ্যে ছুটতে হবে না বলে তাঁরা  খুশি। ‘ঈদ মেলা’ আয়োজনের জন্য তারা বিএএসজে কর্তৃপক্ষকে  ধন্যবাদ জানান।
এই ‘ঈদ মেলা’র আয়োজক বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানান, প্রবাসী বাংলাদেশিদেরকে বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের ‘একটুকু ছোঁয়া’ দেওয়ার জন্যই তাদের এই প্রয়াস। বিএএসজে সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা ঈদ মেলায় অংশগ্রহনের জন্য প্রবাসী ব্যবসায়ী ও প্রবাসীদের ধন্যবাদ জানিয়েছেন।

বিএএসজের ট্রাষ্ট্রি বোর্ডের সভাপতি আবদুর রফিক বলেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এই ‘ঈদ মেলা’য় আশাতীত সাড়া পেয়েছেন, যা ভবিষ্যতে আরো বড় পরিসরে ও ব্যাপক আয়োজনে ‘ঈদ মেলা’ আয়োজনে তাদেরকে অনুপ্রেরনা যোগাবে। আটলান্টিক সিটির আশেপাশের বিভিন্ন শহরে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে এই ঈদ মেলায় অংশগ্রহন  করেন। আটলান্টিক সিটিতে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে আয়োজিত এই ‘ঈদ মেলা’ উপলক্ষে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ