আমেরিকা , রবিবার, ১০ মে ২০২৬ , ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

তেলিয়াপাড়া দিবস আজ

  • আপলোড সময় : ০৪-০৪-২০২৪ ০৪:১৮:৩৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৪-২০২৪ ০৪:১৮:৩৬ পূর্বাহ্ন
তেলিয়াপাড়া দিবস আজ
মাধবপুর, ৪ এপ্রিল : আজ ৪ এপ্রিল ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের বাংলোতে ১৯৭১ সালের এই দিনে অবসরপ্রাপ্ত ও চলতি দায়িত্বরত ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর নেতৃত্বে ওই বৈঠক থেকে ভাগ করা হয় ১১ টি সেক্টর ও ৩ টি ব্রিগেড। 
যুদ্ধের রণকৌশলের পরিকল্পনা, মুক্তিবাহিনীর জন্য একটি কেন্দ্রীয় নেতৃত্ব স্থির করা, শপথ পাঠসহ গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত গ্রহণ করা হয় সেসময়। এসব কারণে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে তেলিয়াপাড়া বাংলোর বৈঠকটি স্মরণীয় হয়ে আছে। ওই বৈঠকের পরও বাংলোটি মুক্তিযুদ্ধের পরিকল্পনা প্রণয়নের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে তেলিয়াপাড়া চা বাগানের বাংলোটি একটি অন্যতম ঐতিহাসিক স্থান। কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার পর ৫৩ বছর পেরিয়ে গেলেও বাংলোটিকে কেন্দ্র করে গড়ে উঠেনি কোনো স্মৃতি জাদুঘর।
ওই সময়ে বাংলোতে ব্যবহৃত আসবাবপত্র, ফাইলপত্র এবং অন্যান্য সামগ্রী যথাযথ সংরক্ষণ/ সংগ্রহ করে তেলিয়াপাড়া বাংলোটিকে এখনো মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে পরিণত করা সম্ভব। এর মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের এক গৌরবতম ইতিহাস সম্পর্কে জানার সুযোগ পাবে। তেলিয়াপাড়া চা বাগানের বাংলোটিকে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘরে রূপান্তরিত করার দাবি জানিয়েছেন অনেকেই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ