আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

লাখাইয়ে গম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের 

  • আপলোড সময় : ০৫-০৪-২০২৪ ০৪:১১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৪-২০২৪ ০৪:১১:১১ পূর্বাহ্ন
লাখাইয়ে গম চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের 
লাখাই, (হবিগঞ্জ) ৫ এপ্রিল : জেলার শস্যভান্ডার খ্যাত হাওর অধ্যুষিত লাখাই উপজেলায় প্রতি বছরই বাড়ছে গ‌মের চাষ। অল্প খরচে অধিক লাভ হওয়ায় আমন ধান চাষের পরপরই পতিত জমিতে চাষ হচ্ছে গম। 
আমন ধানের পরপরই অনাবাদি জমিতে সরিষা চাষে  চমক দেখালেও কৃষি অফিসের পরামর্শে বর্তমানে সরিষার পাশাপাশি গম চাষের দিকে   ঝুঁকছেন লাখাই উপজেলার অনেক কৃষক। উপজেলার করাব, মুড়িয়াউক, বামৈ ইউনিয়নের শতাধিক কৃষক আমন ধান তোলার পরপরই তাদের জমিতে চাষ করেছেন গম। 
লাখাই উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবছর গম চাষের জমির  লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১০ হেক্টর। তবে গমের আবাদ হয়েছে ১৫ হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।গম  মূলত শীত প্রধান দেশের অর্থকরী ফসল। ত‌বে আমা‌দের দে‌শেও গ‌মের চাষ হয়, য‌দিও গম চা‌ষের ইতিহাস খুব বেশি দিনের নয়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরসহ গম গবেষণা কেন্দ্র দেশে গম আবাদে অগ্রণী ভূমিকা পালন কর‌ছে। ত‌বে কৃষিবিদরা ম‌নে ক‌রেন কৃষকদের অবদানই গুরুত্বপূর্ণ। গমে রোগ-বালাইয়ের আক্রমণ কম হওয়া, সেচও কম দি‌তে হয়, সারও কম লা‌গে তাই উৎপাদন ব্যয়ও কম। ধানের চে‌য়ে তুলনামূলক গমের দামও ভালো। তাই কৃষক কম খরচে অধিক আয়ের লক্ষ্যে গম আবাদে ঝুঁকছেন বলে মনে করছেন তারা  । 
ইউনুছ মিয়া একজন কৃষক, তিনি জানান,  আমন ধান চাষের পর ২ কের (১ কের - স্থানীয়ভাবে ৩২ শতাংশ জমি) জমিতে ১০ মণ গম হয়েছে। স্থানীয় বাজারে ১৬শত টাকা মণ হিসেবে বিক্রি করা যায়। 
কাটিহারা গ্রামের স্বপ্না বেগম  নামের একজন কৃষাণী জানান, তার পৌনে ২ কের জমিতে ৫ মণের মতো গম হবে। বৃষ্টির কারনে চারাগাছ নষ্ট  হয়েছে এবং আশানুরূপ ফলন না হওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তিনি। উপজেলা কৃষি অফিস তাদের মতো প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয়  পরামর্শ এবং  বীজ ও সার সহায়তা প্রদান করলে উপকৃত হতেন তারা। 
লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান জানান, লাখাইয়ে আমন ধানের পরপরই সরিষা চাষ করে কৃষকেরা  ইতিমধ্যে সাফল্য পেয়েছে। পাশাপাশি গম চাষে কৃষকদের অনীহা দূর করতে  গম চাষে উদ্বুদ্ধ করছেন তারা। করাব ও মুড়িয়াউক ইউনিয়নে ৫০ থেকে ১০০ জনের মতো কৃষকদের  বীজ সহায়তা (গমবীজ) প্রদান করা হয়েছে। লাখাই  উপজেলা কৃষি অফিস কৃষকদের ও কৃষির উন্নয়নে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রেখেছেন বলে জানান তিনি। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন