আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প
ছুরি ও ছিনতাইকৃত টাকা উদ্ধার

মাধবপুরে দুই ছিনতাইকারী গ্রেফতার 

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৪ ০২:৪১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৪ ০৩:৫৯:১৪ পূর্বাহ্ন
মাধবপুরে দুই ছিনতাইকারী গ্রেফতার 
মাধবপুর, (হবিগঞ্জ) ৭ এপ্রিল :  মাধবপুরে পুলিশ জনতার সহযোগিতায় দুই ছিনতাইকারীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে। ধৃতরা হল হৃদয় মিয়া (২২) ও উজ্জ্বল মিয়া (২০)। শনিবার পুলিশ তাদের হবিগঞ্জ আদালতে  প্রেরণ করেছে।
শুক্রবার সকালে মাধবপুর থানা টহলরত এস আই সুজন শ‍্যাম জনতার সহায়তায় ঢাকা সিলেটে মহাসড়কের  শাহপুর এলাকা হতে তাদের  গ্রেফতার করে। পুলিশ জানান এরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস‍্য। মাধবপুর উত্তর অঞ্চলে বিভিন্ন শিল্প প্রতিষ্টানেের কর্মচারীরা রাত্রীকালীন ডিউটি শেষে বাসায় ফেরার পথে মাঝে মধ‍্যে তাদের রাস্তা আটকি মোবাইল  ও নগদ টাকা  ছিনতাই করে চক্রটি। শুক্রবার ভোর রাতে ঢাকা  সিলেট মহাসড়কের শাহপুর এলাকার গুড ডে হোটেলের দুই কর্মচারী কর্মস্থল থেকে বাসায়  ফেরার পথে  একদল ছিনতাইকারী অস্ত্রের মূখে তাদের পথরোধ করে  টাকা ও মোবাইল  ছিনতাই করে। এসময় তারা সুরচিৎকার শুরু করলে  ঢাকা সিলেট মহাসড়ের ওই এলাকায়  এস আই সুজন শ‍্যামের নেতৃত্বে থাকা টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে জনতার সহযোগিতায় উপজেলার আলীনগর গ্রামের বাসির মিয়ার ছেলে হৃদয় মিয়া ও এক্তারপুর গ্রামের শফিক মিয়ার ছেলে উজ্জ্বল মিয়া কে  গ্রেফতার করে। হৃদয়ের হেফাজত থেকে একটি ছুরি  ও  ছিনতাইকৃত ১৫ শ টাকা উদ্ধার করা হয়।
এঘটনায় গুড ডের ম‍্যানেজার  রাকিবুল ইসলাম চৌধুরী  থানায় একটি মামলা করেন। শনিবার ছিনতাইয়ে অভিযোগে আটক দুজনকে আদালতে প্রেরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ