আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

হবিগঞ্জে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ 

  • আপলোড সময় : ০৭-০৪-২০২৪ ০২:৪২:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৪-২০২৪ ০২:৪২:৪৬ পূর্বাহ্ন
হবিগঞ্জে ৫ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন কাপড় বিতরণ 
হবিগঞ্জ, ৭ এপ্রিল : 'একটি ঈদ ওদের জন্য ও তারুণ্যের মেহেদী উৎসব'  অন্যরকম আনন্দ ছড়িয়েছে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে। হবিগঞ্জের তারুণ্য সোসাইটি গত ৭ বছর ধরে এই উৎসবের আয়োজন করে আসছে। 
গতকাল শনিবার বিকেলে বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে তারুণ্য সোসাইটির সভাপতি আবিদুর রহমান রাকিবের সভাপতিত্বে ও মোজাম্মেল হোসেন এর পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জের সভাপতি বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী জালাল, বিশিষ্ট শিশু চিকিৎসক ডাঃ  জমির আলী, কবি তাহমিনা বেগম গিনি, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো: মিজানুর রহমান ও  বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

ভিন্ন আঙ্গিকের সাজ সজ্জায় সজ্জিত অনুষ্ঠানে পাঁচ শতাধিক শিশুদের হাতে মেহেদী পড়ানো হয়। সংগঠনের সদস্য ছাড়াও শহরের বিভিন্ন স্থান থেকে ৩০ জন নারী ও মেয়েরা শিশুদের হাতে মেহেদী পড়িয়ে দেয়ার জন্য উৎসবে অংশ নেন।  তাদের জন্যও থাকে পুরস্কার।
এছাড়াও উপস্থিত শিশুদের হাত ধুয়ার সঠিক নিয়ম দেখানসহ কবিতা আবৃত্তি করে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নুজহাত নুয়েরী জাহান রুদাবা ও তাবাসসুম জাহান আরিদা।
উৎসবে পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশুদের হাতে নতুন জামা কাপড় তুলে দেন অতিথিবৃন্দ। এসময় শিশুদের চোখেমুখে ঈদের আনন্দ শুরু হয়ে যায়। শিশু ইসরাত নতুন জামা পেয়ে উচ্ছাস প্রকাশ করে। ছোট্ট শিশু সামিহা হাতের মেহেদী অঙ্কন ও নতুন কাপড় দেখিয়ে বলে খুব খুশি লাগছে। 
তারুণ্য সোসাইটির সভাপতি জানান, সপ্তমবারের মতো এই উৎসবের আয়োজন করা হয়েছে। নিজেদের শিশুদের জন্য আমরা যে ধরনের কাপড় ব্যবহার করি সেগুলোই আজ শিশুদের ঈদ উপহার দেওয়া হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাহফুজুর রহমান সাদি, ফয়েজ আহমেদ ও তাসকিয়া তাবাসসুম বৃষ্টি। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তারুণ্য সোসাইটির সাইফুল ইসলাম, খলিলুর রহমান, শাহ আব্দুল্লাহ স্বাদ, আব্দুল্লাহ জাবের, নওরিন নুজহাত নিহা, জাকিয়া শোভা, নাসরিন আলম, তিমা, লিজা, তারিফ, শুভ আহমেদ, জুবায়ের আহমেদ, সৌকত আহমেদ, রাসেল রহমান, সৌমিক প্রমুখ।




 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা