আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

মাধবপুরে পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা

  • আপলোড সময় : ০৮-০৪-২০২৪ ১২:৫০:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৪-২০২৪ ১২:৫০:৪৫ অপরাহ্ন
মাধবপুরে পুলিশের কাছ থেকে সাজাপ্রাপ্ত আসামী ছিনিয়ে নেওয়ার চেষ্টা
মাধবপুর (হবিগঞ্জ) ৮ এপ্রিল : মাধবপুরে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলমগীর চৌধুরীকে ধরতে গিয়ে এক এএসআই সহ ৩ পুলিশ আহত হয়েছেন। উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দরপুর গ্রামে রোববার মধ্যরাতে এ ঘটনা ঘটে। 
মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খান জানান, উপজেলার সুন্দরপুর গ্রামের হাসান চৌধুরীর ছেলে আলমগীর চৌধুরী চেক ডিজঅনার মামলায় বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও গ্রেফতারী পরোয়ানার আসামী। পুলিশের গ্রেফতার এড়াতে আলমগীর চৌধুরী পলাতক ছিল। রোববার মধ্যরাতে গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ সহ একদল পুলিশ আলমগীর চৌধুরীকে গ্রেফতার করতে তার বাড়ী উপজেলার সুন্দরপুর গ্রামে যায়। এ সময় আলমগীর চৌধুরী বিলাশ বহুল গাড়ী নিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ তার বাড়ির সামনের রাস্তায় ব্যারিকেড দিয়ে আলমগীর চৌধুরীকে গ্রেফতার করে। এ সময় আলমগীর চৌধুরীর নির্দেশে তার লোকজন পুলিশের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমন করে আলমগীর চৌধুরীকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলায় এ সময় উল্লেখিত পুলিশ সদস্যরা আহত হন। আহত পুলিশ সদস্য এ এসআই নূরুল ইসলাম, কনষ্টেবল আরিফ শেখ, কনষ্টেবল সোহাগ মিয়া মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছের। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রাকিবুল ইসলাম খান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় আলমগীর চৌধুরীকে প্রধান আসামী ও ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০/২৫জনের নামে মাধবপুর থানায় একটি মামলা হয়েছে। সোমবার পুলিশ আলমগীর চৌধুরীকে হবিগঞ্জ বিচারিক আদালতে প্রেরণ করেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের