আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু

আগামী পাঁচ বছরে কোন সম্পত্তি করবো না : ব্যারিস্টার সুমন 

  • আপলোড সময় : ১০-০৪-২০২৪ ০৪:২৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৪-২০২৪ ০৪:২৬:৫৫ পূর্বাহ্ন
আগামী পাঁচ বছরে কোন সম্পত্তি করবো না : ব্যারিস্টার সুমন 
মাধবপুর, (হবিগঞ্জ) ১০ এপ্রিল : মাধবপুরে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার সচ্ছতা মিলনায়তনে ৬০০ কৃষকের মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরের খরিপ-১,২০২৪-২০২৫ মৌসুমে উপশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও সার বিতরণ করা হয়। 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, আমি আগামী পাঁচ বছরে কোন সম্পত্তি করবো না ও আমার স্ত্রী সন্তানদের কোন সম্পত্তির মালিক হতে দিব না। আমার যত বরাদ্দ আসবে আপনারা সবাই তা জানবেন। আমি এমপি হিসেবে কত টাকা সম্মানি ভাতা পাই সেটাও আপনারা ইতোমধ্যেই জেনেছেন। মাধবপুর-চুনারুঘাট হবে বাংলাদেশের দ্বিতীয় আমের রাজধানী। চাপাইনবাবগঞ্জ ও নওগা যেমন আমের রাজধানী মাধবপুর -চুনারুঘাট হবে দেশের দ্বিতীয় আমের রাজধানী। আমি রাজশাহী, চাপাইনবাবগঞ্জ থেকে প্রায় ১ লক্ষ আমের চারা নিয়ে এসে দুই উপজেলায় রোপন করবো। 
উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ,কৃষি কর্মকর্তা সজিব সরকার, উপজেলা আওয়ামীগের সাবেক সভাপতি ও সাবেক মেয়র এসএম মুসলিম,  শিক্ষা অফিসার  এস এম জাকিরুল হাসান, আওয়ামীলীগ নেতা মিজানুর রহমান,মাধবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  সাব্বির হাসান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব” 

আটলান্টিক সিটিতে জমজমাট “চাঁদ রাত মেহেদি উৎসব”