আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী
ওয়াশিংটন ডিসিতে তথ্য সচিব

প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করুন

  • আপলোড সময় : ১১-০৪-২০২৪ ০৩:৫৯:২০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৪ ০৪:৩৪:৩৫ পূর্বাহ্ন
প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বলে কাজ করুন
ওয়াশিংটন ডিসি,, ১১ এপ্রিল : প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে কূটনীতিকসহ সংশ্লিষ্ট সকলকে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সফররত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার। তিনি একই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে বাংলাদেশ যে অসাধারণ আর্থ-সামাজিক অগ্রগতি অর্জন করেছে তা তুলে ধরার জন্যও তাদের প্রতি অনুরোধ জানান।
সোমবার বিকেলে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার এ আহ্বান জানান। এতে স্বাগত বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে বাংলাদেশের দুই সদস্যের একটি প্রতিনিধি দল মহান মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত ভিডিও ফুটেজ লাইব্রেরি অব কংগ্রেস থেকে সংগ্রহের জন্য এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে বর্তমানে যুক্তরাষ্ট্রের রাজধানীতে অবস্থান করছেন।
মোঃ হুমায়ুন কবীর খোন্দকার উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল ও দূরদর্শী নেতৃত্বে গত দেড় দশকে বাংলাদেশ অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে এবং বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি বলেন, প্রবাসে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে এই অসাধারণ সাফল্য তুলে ধরার জন্য এবং ২০৪১ সালের মধ্যে প্রধানমন্ত্রী ঘোষিত ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মানে আমাদের সকলকে অত্যন্ত আন্তরিকতার সাথে কাজ করতে হবে। বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার বন্ধে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব আরোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব।
তিনি দূতাবাসের বঙ্গবন্ধু কর্নারে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে স্বাধীনতার মহান স্থপতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং প্রেস উইং ও বঙ্গবন্ধু অডিটোরিয়ামসহ মিশনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এর আগে তিনি দূতাবাসে পৌঁছালে ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান মিনিস্টার (প্রেস) এজেডএম সাজ্জাদ হোসেন।

গত ০৫ এপ্রিল ২০২৪ নিউ ইয়র্কে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ ও যুক্তরাষ্ট্রের প্রখ্যাত ভিজ্যুয়াল মিডিয়া সংস্থা গেটি ইমেজের মধ্যে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংক্রান্ত ফুটেজ সংগ্রহ ও সংরক্ষণের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ হুমায়ুন কবীর খোন্দকার-এর উপস্থিতিতে গেটি ইমেজ অফিসে এ সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পক্ষে “দেশী ও বিদেশী উৎস থেকে মুক্তিযুদ্ধের অডিওভিজ্যুয়াল দলিল সংগ্রহ ও সংরক্ষণ এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভের সক্ষমতা বৃদ্ধি” প্রকল্পের পরিচালক ড. মোঃ মোফাকখারুল ইকবাল এবং গেটি ইমেজের এশিয়া প্যাসিফিক টিভি অ্যান্ড সেলস ডিরেক্টর অ্যারান বার্চেনো (Arran Birchenough) এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি