আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই

মিশিগানে বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক কর্মসূচি

  • আপলোড সময় : ১৩-০৪-২০২৪ ০৫:২৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৪-২০২৪ ০৫:২৫:৩৭ পূর্বাহ্ন
মিশিগানে বাংলা নববর্ষ উদযাপনে ব্যাপক কর্মসূচি
ওয়ারেন, ১৩ এপ্রিল : পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনে মিশিগানে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এখানকার শিব মন্দির টেম্পল অব জয়, মিশিগান কালীবাড়ি, ডেট্রয়েট দুর্গা টেম্পল এবং চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে।
আজ শনিবার যথাযোগ্য মর্যাদায় বাংলা নববর্ষ উদযাপন করবে মিশিগান কালীবাড়ি। নানা অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে পূজা, মঙ্গল শোভাযাত্রা  সাংস্কৃতিক অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় অনুষ্ঠান শেষ হবে। 
রোববার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে শিব মন্দির। বিকেল ৩টায় অনুষ্ঠান শুরু হবে। বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে ‘মঙ্গল শোভাযাত্রা’ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।

রোববার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করবে ডেট্রয়েট দুর্গা টেম্পল। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে পূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফ্যাশন শো, দর্শকদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগান  আগামী ২১ এপ্রিল রোববার বিকেল ৫টায় ওয়ারেন সিটির দেশী হলে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করবে। এছাড়াও থাকছে নবগঠিত কমিটির পরিচয় পর্ব। 
কালক্রমে বর্ষবরণ অনুষ্ঠান এখন শুধু আনন্দ-উল্লাসের উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির একটি শক্তিশালী ধারক-বাহক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের উদ্যোগে বের হয় প্রথম মঙ্গল শোভাযাত্রা। যা ২০১৬ সালের ৩০ নভেম্বর ইউনেস্কো এ শোভাযাত্রাকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের মর্যাদা দেয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিউজার্সিতে ইসকনের রথযাত্রা:  ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা

নিউজার্সিতে ইসকনের রথযাত্রা:  ভক্তি ও সম্প্রীতির মিলনমেলা