আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

শিব মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ

  • আপলোড সময় : ১৫-০৪-২০২৪ ০৪:১০:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৪-২০২৪ ০১:২৩:২১ অপরাহ্ন
শিব মন্দিরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ
ওয়ারেন, ১৫ এপ্রিল : বর্ণাঢ্য আয়োজনে গতকাল রোববার শিবমন্দিরে বাংলা নববর্ষ বরণ করা হয়েছে। পহেলা বৈশাখের নানা আচার-অনুষ্ঠানের পাশাপশি উৎসবের অন্যতম আকর্ষণ ছিল ‘মঙ্গল শোভাযাত্রা’।
বিকালে মন্দিরের বাইরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ উৎসব। নারীরা পুরুষ সকলে বাঙালিয়ানার সাজে সেজে শোভাযাত্রায় অংশ নেন। এ সময় সবার মুখে উচ্চারিত হয় কবি গুরুর চিরচেনা সেই সুমধুর গান ‘এসো হে বৈশাখ’। মঙ্গল শোভাযাত্রা শেষে বাংলা নববর্ষ উপলক্ষে মন্দিরের হল রুমে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড. দেবাশীষ মৃধা প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে নটরাজ সঙ্গীতায়নের শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন। এতে অংশ নেন চিনু মৃধা, সুস্মিতা চৌধুরী, নীলিমা রায়, সঙ্গীতা পাল, রাজশ্রী শর্মা, রূপাঞ্জলি চৌধুরী, কাবেরী দে, বেবী আচার্য্য, প্রতিভা কপালি, জ্যোৎস্না বিশ্বাস, অজিত দাস, রতন হাওলাদার, স্বদেশ সরকার, অতুল দস্তিদার ও দিপক দে।  

গান পরিবেশন করেন বাবুল পাল, রথীশ রায় চৌধুরী, জয়িতা নন্দী, রিংকু দাস, পিংকু দাস, সুস্মিতা চৌধুরী, রুপা ভট্টাচার্য এবং আকরাম হোসেন। মডেলিং করেন রাহুল এবং কৃষ্ণ দাস। একক নৃত্য পরিবেশন করেন মৃত্তিকা সরকার এবং সমৃদ্ধি বৈদ্য। অচেনা বৈশাখ গানের সাথে দ্বৈত্য নৃত্য পরিবেশন করেন মা চিনু মৃধা ও তাঁর মেয়ে অমিতা মৃধা।  
দ্বৈত্য নৃত্য পরিবেশন করেন প্রমিতা ও প্রজিতা বিশ্বাস। জুঁই গোপ ও ইমা বড়ুয়া দ্বৈত্য নৃত্য পরিবেশন করেন। গ্রুপ নৃত্যে অংশ নেন রিয়া রায়, কুয়াশা পাল, হৃষিকা পাল ও প্রত্যাশা পাল। শিশুদের গ্রুপ নৃত্যে আরিয়ানা, শোহানী, জেসিকা, পুস্পিতা অংশ নেয়। 

অন্তরা অন্তির কোরিওগ্রাফিতে বড়দের নৃত্যে অংশ নেন অন্তরা অন্তি, চিনু মৃধা, সুস্মিতা চৌধুরী, রাজশ্রী শর্মা, চম্পা পুরকায়স্থ, অনন্যা বর্নি, প্রতিভা কাপালি, নীলিমা রায়, চন্দনা ব্যানার্জি, নিশেম রায়, অর্পনা ঘোষ, সঙ্গীতা পাল, রূপাঞ্জলি চৌধুরী, বেবী আচার্য্য, চৈতি পাল ও সীমা সুত্রধর। 

কবিতা পাঠ করেন চন্দনা বানার্জি। অন্তরা অন্তির একক নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় ম্যাগাজিন অনুষ্ঠান।  মন্দিরের প্রধান প্রিস্ট পূর্নেন্দু চক্রবর্তী অপুর পরিচালনায় অনুষ্ঠিত ম্যাগাজিন অনুষ্ঠানে ছিল ধাধা, ম্যাজিক শোসহ আর অনেক কিছু। এতে মন মাতানো কনসার্টে অংশ নেন ঢাক ব্যান্ডের অতিথি শিল্পী মৌরাজ অঙ্কন।  অতুল দস্তিদার ও  তার দল গান গেয়ে দর্শকদের মুগ্ধ করেন।

বর্ষবরণের অনুষ্ঠানটি নেচে-গেয়ে মাতিয়ে রাখেন সকল বয়সীরা। মিশিগান রাজ্যের বিভিন্ন সিটি থেকে প্রবাসীরা স্বপরিবারে ছুটে আসেন মন্দিরে, নববর্ষ উদযাপনে ভাগাভাগি করে নেন পহেলা বৈশাখের আনন্দ। এদিকে বাংলা নববর্ষ উপলক্ষে হরেক রকম বাঙালি খাবারের আয়োজনও ছিল। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার