আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

আটলান্টিক সিটিতে কাউন্সিলম্যান এম আনজুম জিয়ার ঈদ মিলন অনুষ্ঠান

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৪ ০৪:১৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৪ ০৪:১৩:৪২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে কাউন্সিলম্যান এম আনজুম জিয়ার ঈদ মিলন অনুষ্ঠান
আটলান্টিক সিটি ১৬ এপ্রিল : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল সোমবার “ঈদ মিলন” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত অনুষ্ঠিত “ঈদ মিলন” অনুষ্ঠানের  বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুধী সমাবেশ, কথামালা, সংগীত অনুষ্ঠান, আড্ডা ইত্যাদি। আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ডের কাউন্সিলম্যান এম আনজুম জিয়ার উদ্যোগে স্থানীয় শোবোট হোটেলে “ঈদ মিলন” অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঈদ মিলন অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক লোকজন তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহন করেন। অনুষ্ঠানে  প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তারা প্রাণের উচ্ছ্বাসে ইনডোর আইল্যান্ড ওয়াটার পার্কের বিভিন্ন রাইডে চড়ে আনন্দে মেতে ওঠে, সুইমিং পুলে জলকেলিতে মেতে  উচ্ছ্বাস প্রকাশ করে।
উত্তর আমেরিকার  জনপ্রিয় শিল্পী সোনু ভাট এর মনোজ্ঞ পরিবেশনা “ঈদ মিলন” অনুষ্ঠানে অংশগ্রহনকারীরা প্রাণভরে উপভোগ করেন। অনুষ্ঠানে অংশগ্রহনকারীদের বিভিন্ন উপাদেয় খাবারে আপ্যায়িত করা হয়। 

ঈদ মিলন অনুষ্ঠানে এসিএমএ সভাপতি আমের কাশ্মীরি, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বিএএসজে কর্মকর্তা আব্দুর রহিম, বিনোদ ভেলোর, সোহেল মালিক, আবিদ কাইয়ুম,আসাদ চৌধুরী, মো. আলমগীর প্রমুখ উপস্হিত ছিলেন। কাউন্সিলম্যান এম আনজুম জিয়া “ঈদ মিলন” অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের