আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

সন্তানের মুখ দেখা হলো না আলমের

  • আপলোড সময় : ১৬-০৪-২০২৪ ০৪:৩৪:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৪-২০২৪ ০৪:৩৪:৫৫ পূর্বাহ্ন
সন্তানের মুখ দেখা হলো না আলমের
মাধবপুর (হবিগঞ্জ) ১৬ এপ্রিল : নাসিরনগরে সেপটিক ট‍্যাংকির মাচা খুলতে গিয়ে তিনজন নির্মাণ শ্রমিকের মর্মান্তিক ম‍ৃত‍্যু ঘটেছে। এর মধ‍্যে  আলম মিয়া একজন। বারার মৃত‍্যুর পর সংসারের হাল ধরেন তিনি। বেচে নেয় নির্মাণ শ্রমিকের কাজ। শনিবার সকালে আলম জীবিকার তাগিদে পার্শ্ববর্তী নাসিরনগর উপজেলার গুনিয়ক ইউনিয়নের গুটমা বাজারের পাশে আহাদ আলীর স্বপ্না মার্কেটের সেপটিক ট্যাংকের কাঠের মাচাল খুলতে সেপটিক ট্যাংকের ভিতরে প্রবেশ করেন মোঃ আলমসহ আরো  দুইজন। পরে তাদের কোনো শব্দ না পেয়ে স্থানীয়রা গিয়ে দেখতে পান সবাই ভেতরে অচেতন অবস্থায় পড়ে আছেন।
পরে ফায়ার সার্ভিস পুলিশের সহযোগিতায় ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়। মোঃ আলম মিয়া এক বছর আগে বিয়ে করেন উপজেলার মাঝি সাইল গ্রামে। এখন আলমের স্ত্রী ছয় মাসের অন্তঃসত্তা। অভাব অনটনের মধ‍্যে তাদের সংসার ছিল আনন্দে। অন্তসত্বা স্ত্রী ও মায়ের জন‍্য কিনে দেন নতুন কাপড়। ঈদের আনন্দ শেষ হতে না হতেই পরিবারের নেমে এসেছে বিষদের ছায়া। স্বামী অসময়ে চলে যাওয়া কোন ভাবেই মানতে পারছের না  স্ত্রী। রোববার রাতে যখন আইনি প্রক্রিয়া শেষে আলমের লাশ  মাধবপুর পৌরশহরের কৃষ্ণনগর গ্রামে বাড়ি পৌছে। অন্তসত্বা স্ত্রী ও তার মার আহাজারিতে এক হৃদয় বিদায়ক দৃশ‍্যের অবতারণা হয়। তাদের আহাজারি ও বিলাপে গ্রামবাসী ও চোখে পানি ধরে রাখতে পারেনি।
স্বামীকে হারিয়ে স্ত্রী বারবার জ্ঞান হারাচ্ছেন, চিৎকার করে বলেন স্বামীর কি হল,  আমার সন্তানের কি হবে, আপনারা আমার স্বামীকে এনে দেন। অনাগত সন্তানের চিন্তায় পাগল প্রায়।
অন‍্য নিহতরা হলেন উপজেলার  আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের মোঃ নজব আলী ছেলে চনু মিয়া (২২), মৌজপুর গ্রামের আবেদ আলীর ছেলে সম্রাট মিয়া (২৩)। রোববার রাতেই তিন নির্মান শ্রমিকের দাফন সম্পন্ন হয়। কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা  আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম‍্যান উপজেলা যুবলীগের সভাপতি  ফারুক পাঠান বলেন, তিনটি পরিবারের উপার্জনক্ষম তিন জন মানুষ  অকালে মর্মান্তিক মৃত‍্যুতে পরিবার গুলো অসহায় এখন। তাদের পাশে  সরকার ও বিত্তশালীদের দাড়ানো প্রয়োজন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ