আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত

মাধবপুরে বিরল প্রজাতির প্রাণী আটক

  • আপলোড সময় : ১৭-০৪-২০২৪ ১২:৩৭:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৪-২০২৪ ১২:৩৭:৫৭ অপরাহ্ন
মাধবপুরে বিরল প্রজাতির প্রাণী আটক
মাধবপুর, (হবিগঞ্জ) ১৭ এপ্রিল : মাধবপুরে একটি  বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। বুববার উপজেলার সীমান্তবর্তী কমলপুর গ্রাম থেকে এটিকে  আটক করেছে গ্রামবাসী।
পাখিপ্রেমী সোসাইটির জেলা সভাপতি মোজাহিদ মসি জানান, ভারতীয় সীমান্তবর্তী, কমলপুর গ্রামের লোকজন প্রাণীটিকে ধরে খাঁচায় আটকে রাখে। গ্রামবাসীর ধারনা খাদ‍্য সংগ্রহে সীমান্তের ওপারের পাহাড়ি এলাকা থেকে প্রাণী টি লোকালয়ে চলে আসে। পরে গ্রামের একটি জমিতে প্রাণী টি দেখতে পায় কয়েক যুবক। গ্রামের উৎসুক জনতা ধাওয়া দিয়ে  কয়েক ঘন্টা চেষ্টা চালিয়ে  বিকালে প্রাণীটি আটক করে।
পাখিপ্রেমী সোসাইটির জেলা সভাপতি মোজাহিদ মসি জানান, প্রাণীটি এখন একটি খাচায় বন্ধি করে রাখা হয়েছে। বন বিভাগের লোকজন কে জানানো হয়েছে। এটি  সাতছড়ি জাতীয় উদ‍্যনে উন্মুক্ত করা হতে পারে। মাধবপুর প্রাণী সম্পদ কর্মকর্তা

 ডঃ আব্দুসাত্তার বেগ জানান, প্রাণী লজ্জাবতী বানর  ইংরেজি নাম ‘স্লো লরিস। এ প্রাণী টি কখন বিরল। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা তোফায়েল আহমেদ চৌধুরী বলেন,  এরা লরিসিডি পরিবারের একটি বানর প্রজাতি। এরা গাছের উঁচু শাখায় থাকতে পছন্দ করে। বাংলাদেশে পাহাড়ি চিরসবুজ বনে এদের কালেভাদ্রে দেখা পাওয়া যায়। তবে আর্দ্র পাতাঝরা বনেও লজ্জাবতী বানরের উপস্থিতি দেখা গেছে।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকায় সংকটাপন্ন প্রাণী হিসেবে অন্তর্ভুক্ত লজ্জাবতী বানর বা স্লো লরিশ। বাংলাদেশের ১৯৭৪ ও ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনেও এ প্রজাতিটি সংরক্ষিত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা