আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

লায়ন রূপম কিশোর বড়ুয়ার দৃষ্টান্ত অনুসরণের আহবান

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ০২:৫৭:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ০২:৫৭:৩০ পূর্বাহ্ন
লায়ন রূপম কিশোর বড়ুয়ার দৃষ্টান্ত অনুসরণের আহবান
চট্টগ্রাম, ১৮ এপ্রিল : অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট ও লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী'র যৌথ উদ্যোগে রাউজানে হেলথ ক্যাম্প ও কৃতি শিক্ষার্থীদের বৃত্তি-প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
লায়ন রূপম কিশোর বড়ুয়ার অকাল-প্রয়াত পুত্র অনিরুদ্ধ বড়ুয়ার স্মৃতি রক্ষার্থে গঠিত অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট ও লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলীর যৌথ উদ্যোগে মহামুনির ফনীতটি মঞ্চের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। তাঁর বক্তব্যে তিনি বলেন, সেবার জগতে অনন্য নজির স্থাপন করেছেন লায়ন রূপম কিশোর বড়ুয়া। নিজ পুত্রের মৃত্যু  শোককে শক্তিতে পরিণত করে সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন তিনি। প্রধান অতিথি আরো বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে অনেক কিছু করছে। সরকারের পাশাপাশি  শিক্ষার প্রসারে এগিয়ে আসার জন্য তিনি লায়ন রূপম কিশোর বড়ুয়ার দৃষ্টান্ত অনুসরণের আহবানও জানান সমাজের বিত্তবানদের। 
অনুষ্ঠানে উদ্বোধক হিসেব উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক পিডিজি লায়ন এম. এ. মালেক। অনুষ্ঠান উদ্বোধন করতে গিয়ে লায়ন এম. এ. মালেক বলেন, গত ২৪ বছর ধরে অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্ট যেভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে তা এক কথায় অনন্য। এক অনিরুদ্ধকে হারিয়ে লায়ন রূপম কিশোর হাজারো অনিরুদ্ধকে পরম মমতায় আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ম ভাইস জেলা গর্ভনর লায়ন কোহিনুর কামাল, ২য় ভাইস জেলা গর্ভনর লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু।
সভাপতির বক্তৃতায় লায়ন রূপম কিশোর বড়ুয়া বলেন, অনিরুদ্ধ বড়ুয়া অনি মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী দিনের এক এক অনিরুদ্ধ। তারা লেখাপড়া শেষ করে সমাজে দায়িত্ববান মানুষ হলেই আমার স্বার্থকতা। 
ট্রাস্টের ভারপ্রাপ্ত সচিব অধ্যাপক সরোজ বড়ুয়া  ও ট্রাস্টি অঞ্জন বড়ুয়া'র সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান লায়ন সুপ্রভা বড়ুয়া, লায়ন জহির উদ্দিন আহমেদ,  লায়ন এম. শওকতুল ইসলাম, লায়ন ওসমান গনি, লায়ন পারভীন মাহমুদ, লায়ন শহীদ সরোয়ার, লায়ন খুরশীদ আলম, লায়ন হাসান আকবর, লায়ন জহির উদ্দিন হেলাল, লায়ন সুব্রত ভৌমিক,  ক্লাব সভাপতি লায়ন হেলাল উদ্দিন, লায়ন টিপু সুলতান, লায়ন মিরাজুর রহমান, লায়ন হাসিবুল হাসান রাশেদ, লায়ন দেলোয়ার হোসেন, সচিব লায়ন শাহরিয়ার ইকবাল, লায়ন দুলাল কান্তি বড়ুয়া,  ট্রাস্টি সুজন প্রসাদ বড়ুয়া, ট্রাস্টি সরণ প্রসাদ বড়ুয়া, ট্রাস্টি সীমান্ত বড়ুয়া, ট্রাস্টি সজীব বড়ুয়া ডায়মন্ড, ট্রাস্টি দেবব্রত বড়ুয়া, ট্রাস্টি নবেন্দু তালুকদার, লিও তাজেক, লিও দিপ্তসহ লায়ন ও লিও বৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স