আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

আসমানে যাইওনারে বন্ধু খ্যাত গায়ক পাগলা হাসান পথ দুর্ঘটনায় নিহত

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ০৩:৩৩:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ০৩:৩৭:১৩ পূর্বাহ্ন
আসমানে যাইওনারে বন্ধু খ্যাত গায়ক পাগলা হাসান পথ দুর্ঘটনায় নিহত
সুনামগঞ্জ,  ১৮ এপ্রিল : আসমানে যাইও নারে বন্ধু' গানের শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান ওরফে পাগলা হাসান (৩৩) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে সুরমা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। বাসের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে কণ্ঠশিল্পী পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত আরও তিনজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশায় করে দোয়ারাবাজার থেকে ছাতক নিজ এলাকায় ফিরছিলেন পাগল হাসানসহ আরও ৪ জন। ফেরার পথে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা সেতুর টোলকেন্দ্রের পাশে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাগল হাসান ও সাত্তার নামে আরও একজন নিহত হন। এঘটনায় রুকন মিয়া, কয়েছ মিয়া ও জাহাঙ্গীর আলম নামের তিনযাত্রী আহত হয়েছেন।
ছাতক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম ও ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স ছাতক স্টেশন কর্মকর্তা জালাল আহমেদ বলেন, বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাগল হাসানসহ দুজন নিহত হয়েছেন। বাকি ৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসের চালক পলাতক আছে। 
বাউল শিল্পী ও গীতিকার মতিউর রহমান হাসান আসমানে যাইওনারে বন্ধু, জীবন খাতাসহ বহু গান গেয়েছেন। তিনি সবার কাছে পাগল হাসান হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুর খবরে সুনামগঞ্জের সংস্কৃতিকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ