আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

দুর্ঘটনামুক্ত ঈদযাত্রার লক্ষে সেভ দ্য রোডের সমাবেশ

  • আপলোড সময় : ১১-০৪-২০২৩ ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৩ ০৯:৫২:৪৫ পূর্বাহ্ন
দুর্ঘটনামুক্ত ঈদযাত্রার লক্ষে সেভ দ্য রোডের সমাবেশ
ঢাকা, ১১ এপ্রিল : দুর্ঘটনামুক্ত ঈদযাত্রার লক্ষে সচেতনতা এবং ভাড়া বৃদ্ধিরোধের দাবিতে দিনব্যাপী লিফলেট বিতরণ ও শান্তি সড়ক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ এপ্রিল মঙ্গলবার বেলা সাড়ে ১০ টায় কমলাপুর রেল স্টেশনে, সাড়ে ১১ টায় সায়দাবাদ বাস টার্মিনালে, সাড়ে ১২ টায় সদর ঘাট লঞ্চ টার্মিনালে, দুপুর ৩ টায় হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে এবং বিকেল ৫ টায় সার্ক ফোয়ারায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস চেয়ারম্যান মোমিন মেহেদী। এতে প্রধান অতিথি ছিলেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। প্রধান বক্তা ছিলেন মহাসচিব শান্তা ফারজানা। বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোনিয়া দেওয়ান প্রীতি, সাংগঠনিক সম্পাদক মহিদুল মল্লিক, সাংবাদিক নাসির উদ্দিন বুলবুল, কামরুল হাসান, শেখ আনোয়ার উজ্জল, মো. মুরাদ, মাহবুব আলম সিকদার ও কায়েস সজীব।
কমলাপুর রেল স্টেশনে বক্তারা বলেন, আসন্ন ঈদকে কেন্দ্র করে অনতিবিলম্বে বাংলাদেশের রেলওয়ের নিজস্ব-সক্ষমতা সম্পন্ন এ্যাপ, সার্ভিস বা ট্রিপ বৃদ্ধি করে কমপক্ষে ৫ লক্ষ মানুষের চলাচল সেবা নিশ্চিতে পদক্ষেপ নিতে হবে। ৪৭ হাজার রেল কর্মকর্তা-কর্মচারি মাত্র ২৭ হাজার অগ্রিম টিকিটিং-এর দায়িত্ব পালন করতে পারে না, এর থেকে কষ্টের-দুঃখের আর কি হতে পারে। সায়দাবাদ বাস টার্মিনালে বক্তারা বলেন, ১ কোটিরও বেশি মানুষের চলাচল সেবা নিশ্চিত করছে মালিক-চালক-শ্রমিক-কর্তৃপক্ষ; অতএব, ভাড়া বৃদ্ধি না করে তাদেরকে সহায়তা করার বিনীত আহবান জানাচ্ছি। সদরঘাট লঞ্চ টার্মিনালে বক্তারা বলেন, লঞ্চে ধারণ ক্ষমতার চেয়ে বেশি যাত্রী অনাকাঙ্খিত দুর্ঘটনা থেকে নিজে বাঁচুন, অন্যকে বাঁচান। হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে বক্তারা বলেন, আন্ত বিমান সেবায় ভাড়া বৃদ্ধি বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর মনিটরিং টিম গঠন করতে হবে।
সার্ক ফোয়ারায় অনুষ্ঠিত সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে সেভ দ্য রোড-এর চেয়ারম্যান জেড এম কামরুল আনাম বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে-ট্রেনে বা বাসে চড়বেন না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকুন। মহাসচিব শান্তা ফারজানা বলেন, প্রায় ২ কোটি মানুষের ঈদ যাত্রাকে কেন্দ্র করে প্রায় ৫ কোটি টাকা আয় করে আমাদের বাস, লঞ্চ, ট্রেন, বিমানসহ বিভিন্ন বাহনের মালিক-কর্তৃপক্ষ। বিআরটিএসহ সংস্লিষ্ট সকলকে ঈদযাত্রা দুর্ঘটনামুক্ত করতে আন্তরিকভাবে ভূমিকা রাখতে হবে। যাতে করে এই ঈদে একজন নাগরিকের ঈদ যাত্রা. শবযাত্রায় পরিণত না হয়। সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, দেশের মালিক-চালক ও শ্রমিকদের যেমন নাগরিকদের ঈদযাত্রা দুর্ঘটনা মুক্ত রাখতে গতিসীমা নিশ্চিত করাসহ আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া উচিৎ, তেমন যাত্রীদেরও উচিৎ অতিরিক্ত যাত্রী হয়ে কোন বাহনে না ওঠা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ