আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

ভারতে আটক যুবককে  বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে হস্তান্তর 

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ০১:১২:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ০১:১২:০০ অপরাহ্ন
ভারতে আটক যুবককে  বিজিবি বিএসএফ পতাকা বৈঠকে হস্তান্তর 
মাধবপুর, (হবিগঞ্জ) ১৮ এপ্রিল : ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী যুবককে পতাকা বৈঠকের  মাধ‍্যমে ফেরত দিয়েছে  ভারতীয় সীমান্তরক্ষী  (বি এস এফ) বুধবার বিকালে উপজেলার মোহনপুর সীমান্ত দিয়ে  ভারতীয় সীমান্তরক্ষীর একটি প্রতিনিধি দল ২৫বিজিবি সরাইল ব‍্যাটালিয়ন ধর্মঘর  বিওপির প্রতিনিধি দলের হাতে হস্তান্তর করেন। বুধবার রাতে বিজিবি সুবেদার মোঃ জয়নাল আবেদীন বিনা পাসপোর্টে অবৈধ ভাবে ভারতে  অনুপ্রবেশের অপরাধে রাকিব মোল্লা (২৪) কে মাধবপুর থানায়  একটি মামলা দিয়ে পুলিশে সোপর্দ  করেন। সত‍্যতা নিশ্চিত মাধবপুর থানা পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান জানান, রাকিব মোল্লা নরসিংদী জেলার শিবপুর উপজেলার মধ‍্যনগর গ্রামের মৃত আলমগীরের ছেলে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে  পাঠানো  হয়েছে।  ধর্মঘর বিওপির  সুবেদার জয়নাল আবেদীনের নেতৃত্বে বুধবার  মোহনপুর সীমান্তে বাংলাদেশের অভ‍্যন্তরে একদল বিজিবি টহল দেয়ার সময় ভারতীয় সীমান্তরক্ষী বি এস এফ  ভারতের অভ‍্যন্তরে আটক রাকিব মোল্লার বিষয়ে  পতাকা বৈঠকের আহবান জানান এর পর  বুধবার বিকালে মোহনপুর সীমান্তে  দুদেশের সীমান্তরক্ষী  বিএসএফ  ও বিজিবির পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।পরে ভারতীয় সীমান্তরক্ষীর হাতে আটক বাংলাদেশী যুবক রাকিব মোল্লা কে বাংলাদেশ সীমান্তরক্ষী  বিজিবির হাতে হস্তান্তর করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ