আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

মাধবপুরে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর বাড়ি ও চা বাগানের ছায়া বৃক্ষ ক্ষতিগ্রস্ত 

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ০১:১৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ০১:১৩:০৭ অপরাহ্ন
মাধবপুরে কালবৈশাখী ঝড়ে শতাধিক ঘর বাড়ি ও চা বাগানের ছায়া বৃক্ষ ক্ষতিগ্রস্ত 
মাধবপুর (হবিগঞ্জ) ১৮ এপ্রিল : উপজেলার বিভিন্ন এলাকায়  বুধবার রাতে  কালবৈশাখী ঝড় বয়ে যায়। এতে শতাধিক কাঁচা ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ে বিভিন্ন স্থানে বড় বড় গাছ-পালা ভেঙে  পড়ে । নোয়াপাড়া চা বাগানে শতাধিক  ছায়া বৃক্ষ ঝড়ে ভেঙ্গে ক্ষতিগ্রস্ত  করেছে। উপজেলার বিভিন্ন সড়কে গাছ ভেঙ্গে  পড়ায় যানবাহন চলাচলে বাধাগ্রস্ত  করেছে।
বৈদ্যুতিক খুটি ও লাইনের ব্যাপক ক্ষতি কারনে বিভিন্ন  গ্রামে  ১০/১২ ঘন্টা বিদ‍্যুত সরবরাহ বন্ধ থাকে। ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুরের নারায়নপুর এলাকায় ঝড়ের কবলে পড়ে একটি যাত্রীবাহি বাস রাস্তার পাশে পড়ে যায়। এতে বেশ কজন যাত্রী আহত হন। ছাতিয়াইন শিমূলঘর সড়কে  ঝড়ে রাস্তায় গাছ ভেঙ্গে পরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়ক থেকে গাছ অপসারণ করার পর যোগাযোগ স্বাভাবিক  হয়। উপজেলার ছাতিয়াইন, বুল্লা, নয়াপাড়া সহ বিভিন্ন এলাকায়  ঝড় আঘাত  আনে। নোয়াপাড়া চা বাগানের ডেপুটি ম‍্যানেজার সোহাগ মাহমুদ জানান ঝড়ের আঘাতে চা বাগানের ছায়াবৃক্ষের অনেক ক্ষয় ক্ষতি হয়েছে। অনেক ঘর বাড়িরও ক্ষতি হয়।
ইটাখোলা গ্রামের খোকন মিয়ার একটি আধাপাকা ঘর কালবৈশাখী ঝড়ে উড়িয়ে নিয়ে  যাওয়া সহ বিভিন্ন  এলাকায় বহু বাড়ী ঘরের ক্ষতি সাধিত হয়েছে বলে খবর পাওয়া গেছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর মামুন বলেন  ক্ষতিগ্রস্তদের তালিকা  তৈরি করার জন্য ইউনিয়ন চেয়ারম্যানদের বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি