আমেরিকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

সিলেট প্রেসক্লাবের নির্বাচনে ইকরামুল কবির সভাপতি,  সিরাজুল সম্পাদক

  • আপলোড সময় : ১৯-০৪-২০২৪ ০৪:৩৭:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৪-২০২৪ ০৪:৩৭:৩৭ পূর্বাহ্ন
সিলেট প্রেসক্লাবের নির্বাচনে ইকরামুল কবির সভাপতি,  সিরাজুল সম্পাদক
সিলেট, ১৯ এপ্রিল : সিলেটের শত বছরের ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে সময় টেলিভিশনের সিলেট ব্যুরো চিফ ইকরামুল কবির সভাপতি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সিলেটের ডাকের মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) নগরের সুবিদবাজারস্থ প্রেসক্লাবের নিজস্ব ভবনে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। বেলা ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষিত হয়।   ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম শাহীন। 
ঘোষিত ফলাফলে ৫৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন সময় টেলিভিশনের সিলেট ব্যুরো প্রধান ইকরামুল কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি  ইত্তেফাক-এর সিলেট ব্যুরো প্রধান হুমায়ুন রশিদ চৌধুরী পান ৩৪ ভোট। আবদুল কাদির তফাদার পান ৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে ৫০ ভোট পেয়ে বিজয়ী হছেন সিলেটের ডাক-এর প্রধান প্রতিবেদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আফতাব উদ্দিন পান ৩৫। প্রভাতবেলার সম্পাদক কবীর আহমদ সোহেল পান ১০ ভোট।
কোষাধ্যক্ষ পদে ৪ ভোট ব্যবধানে বিজয়ী হয়েছেন আনিস রহমান। তিনি পান ৫০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সিলেটের ডাকের নূর আহমদ পান ৪৬ ভোট।
সহ সভাপতি সর্বোচ্চ ৫৭ ভোট পেয়ে সিনিয়র সহসভাপতি নির্বাচিত হয়েছেন খালেদ আহমদ। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ ভোট পেয়ে সহ সভাপতি হয়েছেন বাপ্পা ঘোষ চৌধুরী। এছাড়াও এ পতে ৩০ ভোট পেয়ে তৃতীয় হন মো. ফয়ছল আলম। 
সহ সাধারণ সম্পাদক পদে ৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার শুয়াইবুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি খালেদ আহমদ পেয়েছেন ৩০ ভোট। এছাড়া এ পদে ফয়সাল আমীন ১৭ এবং দিগেন সিংহ ১৪ ভোট পেয়েছেন। 
ক্রীড়া সম্পাদক পদে ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শেখ আব্দুল মজিদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি এটিএম তুরাব পেয়েছেন ৩৬ ভোট।
মাত্র ১ ভোট ব্যবধানে পাঠাগার ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কবির আহমদ। তিনি পেয়েছেন ৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. মুহিবুর রহমান পেয়েছেন ৪৭ ভোট। এছাড়াও সদস্য পদে সর্বোচ্চ ৬৩ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন সিলেট মিরর-এর আলোকচিত্রি শেখ আশরাফুল আলম নাসির। এছাড়া যথাক্রমে ৫৩ ভোট পেয়ে আব্দুর রাজ্জাক দ্বিতীয় ও ৪৯ ভোট পেয়ে সুনীল সিংহ সদস্য নির্বাচিত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর