আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

হবিগঞ্জে বিশ্ব ধরিত্রী দিবস পালিত

  • আপলোড সময় : ২২-০৪-২০২৪ ০৫:২৬:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৪ ০১:০২:১১ অপরাহ্ন
হবিগঞ্জে বিশ্ব ধরিত্রী দিবস পালিত
হবিগঞ্জ, ২২ এপ্রিল :প্লাস্টিক দূষণ শুধুমাত্র পরিবেশের জন্য নয়, মানুষের স্বাস্থ্যের জন্যও ভয়াবহ বিপর্যয় ডেকে আনছে। এই দূষণের ভয়াবহতা সর্ম্পকে শিশু- কিশোরদের জানাতে হবে। একবার-ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জনে শিক্ষার্থীদের উৎসাহিত করা আমাদের দায়িত্ব, যা ভবিষ্যতে সুন্দর বাংলাদেশ গঠনে সহায়ক হবে। 
"প্লাস্টিক দূষণ বন্ধ করি, ধরিত্রী রক্ষা করি" বিষয়ক আলোচনা সভায় বক্তারা একথা বলেন। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে আজ সোমবার বেলা ১১ টায় হবিগঞ্জে বার্ডস কেজি এন্ড হাই স্কুল প্রাঙ্গণে এই কর্মসূচি করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন।
ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), খোয়াই রিভার ওয়াটারকিপার ও প্ল্যানেটিয়ার্স ক্লাব হবিগঞ্জ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।  প্রধান অতিথি ছিলেন বৃন্দাবন সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ, বিশেষ অতিথি ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক জাহান আরা খাতুন ও কবি তাহমিনা বেগম গিনি।
বক্তব্য রাখেন, শিক্ষক সাদিয়া আফরিন, সুজন চৌধুরী, তুলনা দেব, মো: জয়ধর আলী, নুরুন্নাহার বেগম , জন্মজয় দাস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্লানেটিয়ার্স ক্লাবের সমন্বয়কারী সজীব চন্দ্র গোপ।
সভাপতির বক্তব্যে তোফাজ্জল সোহেল বলেন, এই অঞ্চলে নদী, খাল, জলাশয়ে প্লাস্টিক বর্জ্য ফেলার কারণে মারাত্মক পরিবেশ বিপর্যয় ঘটছে। এইসব বর্জ্যে মাটি, পানি, বাতাস দূষিত হয় এবং এতে থাকা ক্ষতিকর রাসায়নিক পদার্থের কারণে মানুষ, প্রাণীকুল ও উদ্ভিদকূল ক্ষতিগ্রস্ত হয়। তিনি বলেন, দেশে পলিথিন ব্যবহার নিষিদ্ধ করে আইন করা হয়েছে। কিন্তু আইনের যথাযথ কার্যকর প্রয়োগের অভাবে প্লাস্টিক দূষণ মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মো: ইকরামুল ওয়াদুদ বলেন,পরিবেশের পাশাপাশি মানবদেহে প্লাস্টিক এমনভাবে মিশে যাচ্ছে যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতির সৃষ্টি করছে। শিশুর সব চেয়ে নিরাপদ যে খাবার, সেই মায়ের বুকের দুধেও সম্প্রতি বিজ্ঞানীরা অতি ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি শনাক্ত করেছেন। স্বাস্থ্যকর ধরিত্রীর জন্য আমাদেরকে প্লাস্টিকের উপর নির্ভরশীলতা কমাতে হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের