আমেরিকা , শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ , ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন

সিলেটে হোটেলে অভিযান, ৯ নারী পুরুষ আটক

  • আপলোড সময় : ২২-০৪-২০২৪ ০৫:৪০:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৪ ০৫:৪০:০৭ পূর্বাহ্ন
সিলেটে হোটেলে অভিযান, ৯ নারী পুরুষ আটক
সিলেট,২২ এপ্রিল: দক্ষিণ সুরমার হোটেল তিতাস হোটেল সাগর এন্ড রেস্ট হাউজে অসামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে ৯ নারী-পুরুষকে আটক করেছে সিলেট মহানগর মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১। উপ-পুলিশ কমিশনারের (ডিবি)  সার্বিক দিক-নির্দেশনায় রোববার (২১ এপ্রিল) রাত এগারোটার দিকে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৬ জন পুরুষ এবং ৩ জন নারী।
আটককৃতরা হলো- সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার কটালপুর উত্তরপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে জাকারিয়া (২১), গোয়াইনঘাট থানার সালুটিকর নোয়াগাও (পূর্বপাড়া) এলাকার ফারুক মিয়ার ছেলে রাসেল আহমদ (১৯), কানাইঘাট থানার দর্পনগর পূর্ব এলাকার আতাউর রহমানের ছেলে আব্দুল হামিদ (২২), বিয়ানীবাজার থানার মোহাম্মদপুর এলাকার আফতাব আলীর ছেলে রুহুল আমিন (২৮), জামালপুর জেলার সরিষাবাড়ী থানার বাসুরিয়া এলাকার মো. আব্দুল সালামের ছেলে মো. নাসির উদ্দিন (২৭), সিলেটের এয়ারপোর্ট থানার ছালিয়া এলাকার মৃত সফর আলীর ছেলে মো. সুলেমান (২৯), জামালপুর জেলার সদর থানার গুরাদাব বাজার এলাকার মো. ইউনুস আলীর মেয়ে মীনা বেগন (৩৫), ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার কলাপাড়া, দাফুনিয়া এলাকার মৃত আমির খানের মেয়ে লিজা আক্তার (৩০) ও সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার ভাংগাবাড়ি এলাকার নজরুল ইসলামের মেয়ে রিমি আক্তার (৩০)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জাসিয়েছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ

আমেরিকায় আজ হ্যালোইন, ভৌতিক সাজে উৎসবের আমেজ