আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ফ্যামিলি ডলারে ছুরিকাঘাত, আহত দুই কর্মী ডেট্রয়েটে বাড়িতে মিলল  স্বামী-স্ত্রীর গুলিবিদ্ধ মরদেহ মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের

শাবিপ্রবিতে ডিজিটাল এটেনডেন্স সিস্টেম উদ্বোধন 

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৪ ১২:৫৪:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৪ ১২:৫৪:৫০ অপরাহ্ন
শাবিপ্রবিতে ডিজিটাল এটেনডেন্স সিস্টেম উদ্বোধন 
সিলেট, ২৪ এপ্রিল : শাহজালাল বিজ্ঞান  ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট - এর প্রশাসন ভবন-২ এ  ডিজিটাল এটেনডেন্স সিস্টেম উদ্বোধন করেছেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার ২৪ এপ্রিল উদ্বোধন কালে ভাইস চ্যান্সেলর এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন  সর্বক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করে যাচ্ছে। সঠিক সময়ে অফিসে  আগমন এবং প্রস্থান নিশ্চিতে আজকে এই ডিজিটাল এটেনডেন্স  সিস্টেম চালু করা হলো। আমি বিশ্বাস করি সকলে মিলে কাজ করে আমরা বিশ্ববিদ্যালয়কে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবো।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত  ছিলেন কোষাধ্যক্ষ  প্রফেসর আমিনা পারভীন,   শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. আলমগীর কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার  মো. ফজলুর রহমান, হিসাব পরিচালক সোহেল উদ্দিন, পরীক্ষা  নিয়ন্ত্রক মুজিবুর রহমান, কলেজ পরিদর্শক  (ভারপ্রাপ্ত) তাজিম উদ্দিন, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সহকারী রেজিস্ট্রার  মো. জামাল উদ্দিন,  ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী  শিশিরসহ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সহায়ক   কর্মচারী সমিতি ও  কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি

মিশিগানের মন্দিরে মন্দিরে  শ্যামাপূজা ও দীপাবলি