আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

সংগীতশিল্পীকে হত্যা : তিন অভিযুক্তের মধ্যে ১জন দোষী সাব্যস্ত

  • আপলোড সময় : ১১-০৪-২০২৩ ১১:৪৫:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৪-২০২৩ ১১:৪৫:২৭ পূর্বাহ্ন
সংগীতশিল্পীকে হত্যা : তিন অভিযুক্তের মধ্যে ১জন দোষী সাব্যস্ত
ডেট্রয়েট, ১১ এপ্রিল : ভ্যান বুরেন টাউনশিপে এক সংগীতশিল্পীকে হত্যার ঘটনায় অভিযুক্ত তিনজনের মধ্যে একজন দোষী সাব্যস্ত হয়েছেন। সাম্পটার টাউনশিপের শেন লামার ইভান্স শুক্রবার ওয়েইন কাউন্টি সার্কিট কোর্টে দ্বিতীয় মাত্রার হত্যার দায় স্বীকার করেছেন। ২০২৩ সালের ৪ মে তার সাজা হওয়ার কথা রয়েছে। তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। ইভান্স সংগীতশিল্পী কভিংটন হত্যায় অভিযুক্ত তিনজনের একজন। অন্য দুজন হলেন টলেডোর শ্যান্ডন রে গ্রুম এবং টিমোথি মুর। মুরকে ২০২০ সালের নভেম্বরে গ্রেপ্তার করা হয়েছিল এবং অন্য দুজনকে ২০২০ সালের ডিসেম্বরে হেফাজতে নেওয়া হয়েছিল। ২০২০ সালের ডিসেম্বরে তার বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রী হত্যা, অপরাধমূলক হত্যা, ফার্স্ট ডিগ্রী হোম আক্রমণ এবং অপরাধের সময় আগ্নেয়াস্ত্র ব্যবহারের তিনটি অভিযোগ আনা হয়েছিল। 
২০১৭ সালের ২৩ জুন ২৭ বছর বয়সী কভিংটনকে হাল রোডে তার বাড়িতে গুলি করে হত্যা করা হয়। তিনি একজন গায়ক ছিলেন। পাশাপাশি তিনি ওয়াইন এবং বিয়ার পরিবেশকের অ্যাকাউন্ট ম্যানেজার হিসাবে কাজ করেছিলেন। তার লাশ আবিষ্কৃত হওয়ার আগের দিন তাকে শেষবার জীবিত দেখা গিয়েছিল। ২০২০ সালের ডিসেম্বরে গ্রুমের বিরুদ্ধেও ইভান্সের মতো একই অপরাধের অভিযোগ আনা হয়েছিল। রেকর্ড অনুযায়ী, তার পরবর্তী শুনানির তারিখ আগামী শুক্রবার নির্ধারণ করা হয়েছে। ২০২০ সালের নভেম্বরে মুরের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রী হত্যা, অপরাধমূলক হত্যা, ফার্স্ট ডিগ্রী হোম আক্রমণ এবং চারটি অপরাধমূলক আগ্নেয়াস্ত্রের অভিযোগ আনা হয়েছিল। আগামী ২৪ জুলাই তার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা