আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন

পাশা' চলচ্চিত্রের জন্য পুরস্কার পেলেন রাজুব ভৌমিক

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৪ ০৬:০২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৪ ০৬:০২:৩২ অপরাহ্ন
পাশা' চলচ্চিত্রের জন্য পুরস্কার পেলেন রাজুব ভৌমিক
নিউইর্য়ক, ২৮ এপ্রিল : চলচ্চিত্র জগতে তার অল্প সময়ের অভিনয় জীবনেই চমক সৃষ্টি করেন নবীন অভিনেতা রাজুব ভৌমিক। সম্প্রতি তিনি "পাশা" চলচ্চিত্রের জন্য সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ এ এনআরবি সেরা অভিনেতার পুরষ্কারের পান। রবিবার সন্ধ্যায় নিউইর্য়কের জ্যামাইকায় সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব এক ঝলমলে অনুষ্ঠানে তিনি এই পুরষ্কার গ্রহন করেন। এই অনুষ্ঠানে দেশ বিদেশের শীর্ষ চলচ্চিত্র তারকা ফেরদৌস আহমেদ, চঞ্চল চৌধুরী, ঋতুপর্ণা সেনগুপ্ত, পায়েল সরকার, তমা মির্জা সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। 
রাজুব বলেন, সুচিত্রা সেন আইবিএফএফ ২০২৪ এ এনআরবি সেরা অভিনেতার পুরষ্কারের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। পাশা চলচ্চিত্রটি আমার অভিনীত ক্ষুদ্র একটি প্রয়াস। এর পেছনে রয়েছে অসংখ্য ঘন্টার কঠোর পরিশ্রম, অসীম আবেগ, এবং চলচ্চিত্র তৈরির প্রতি গভীর ভালোবাসা। যারা এই সিনেমাটি বাস্তবে রূপ দিতে সাহায্য করেছেন আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞ। আমি এই পুরস্কারটি আমাদের পরিচালক তানিম আহমেদ এবং নাট্য প্রশিক্ষক শরীফ হোসেন ইমনকে উৎসর্গ করতে চাই। যাদের অসীম ধৈর্য এবং প্রেরণা আমাকে এই পারফরম্যান্সের জন্য প্রস্তুত করেছে। এই অর্জন তাঁদেরও।
“পাশা” চলচ্চিত্রটি একটি গভীর মানবিক গল্প নিয়ে তৈরি যা দর্শকদের মন ছুঁয়ে গেছে। “পাশা” চলচ্চিত্রটি একটি সামাজিক ইস্যুকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যা বাংলাদেশের সমাজের বিভিন্ন স্তরের মানুষদের জীবনের সংগ্রাম এবং তাদের পারস্পরিক সম্পর্ককে তুলে ধরে। রাজুবের অভিনয়ের গভীরতা এবং সংবেদনশীলতা দর্শকদের মনে গভীর ছাপ রেখেছে এবং তাকে একজন অসাধারণ নবীন প্রতিভা হিসাবে পরিচিতি দিয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স