আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩

এনএএসিপির বার্ষিক ফ্রিডম ফান্ড গালা অনুষ্ঠানে বিএএসজের অংশগ্রহন 

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৪ ০৬:৩৪:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৪ ০৬:৩৪:৩৩ অপরাহ্ন
এনএএসিপির বার্ষিক ফ্রিডম ফান্ড গালা অনুষ্ঠানে বিএএসজের অংশগ্রহন 
নিউ জার্সি, ২৮ এপ্রিল :  রাজ্যের দ্য ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপল (এনএএসিপি)র আটলান্টিক সিটি  চ্যাপটার এর  বার্ষিক ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠান গত ২৭ এপ্রিল, শনিবার রাতে হার্ডরক ক্যাসিনোর বলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি কলিম শাহবাজ অভ্যাগতদের স্বাগত জানান।
অনুষ্ঠানে ব্যবসায়ী, শিক্ষাবিদ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, পুলিশ প্রধান,সিটি কাউন্সিলরগণ, নগর কর্তৃপক্ষের উর্ধ্বতন কর্মকর্তারাসহ বিভিন্ন কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি মো: জহিরুল ইসলাম বাবুল, মোঃ নিক্সন, মোঃ আলম, জহিরউদ্দিন,সৈয়দ শহীদ, আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্বকে কমিউনিটি সেবায় অবদান রাখায় পুরস্কৃত করা হয়।
এনএএসিপির আটলান্টিক সিটি চ্যাপটার এর সহসভাপতি রোজি সেগুরা ‘ফ্রিডম ফান্ড গালা’ অনুষ্ঠান সফল করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স