আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

ঢাকার বনানীতে বিশুদ্ধ পানি বিতরণের ভিন্নধর্মী উদ্যোগ

  • আপলোড সময় : ২৯-০৪-২০২৪ ০৫:৪০:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৪-২০২৪ ০৫:৪০:১৬ অপরাহ্ন
ঢাকার বনানীতে বিশুদ্ধ পানি বিতরণের ভিন্নধর্মী উদ্যোগ
ঢাকা, ২৯ এপ্রিল : রাজধানীর বনানীতে রিকশা চালক ও পথচারীদের জন্য বিশুদ্ধ পানি বিতরণের ভিন্নধর্মী এক উদ্যোগ গ্রহণ  করা হয়েছে। আজ দুপুর ১টা ৩০ মিনিটে বিশুদ্ধ পানি বিতরণের উদ্যোগ যৌথভাবে উদ্বোধন করেছেন স্থানীয় ওয়ার্ড কমিশনার, মুক্তিযোদ্ধা মফিজুর রহমান এবং বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া।
উদ্বোধনকালে তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও খ্যাতনামা বিজ্ঞানী ডঃ মুস্তাফিজুর রহমানের এই ভিন্নধর্মী উদ্যোগের প্রশংসা করেছেন। তিনি সম্প্রতি ফরাসি সরকারের সম্মানীয় পদক "শেভালিয়ে দ্য অর্দ্র দ্যু মেরিট" লাভ করেছেন। তারা এটিকে সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে ডঃ মুস্তাফিজুর রহমানকে অভিনন্দন জানান এবং তারা আশা করেন অন্যদেরও এ ধরনের উদ্যোগ নেওয়ার অনুপ্রেরণা জাগাবে।
প্রতিবেশীদের কিছু বাসিন্দাদের আপত্তি থাকা সত্ত্বেও উদ্বোধন সফল হওয়ার জন্য সর্বশক্তিমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন অধ্যাপক রহমান। তিনি মফিজুর রহমান এবং শওকত আলী ভূঁইয়াকে তাদের মূল্যবান সময় ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানান এবং একই সাথে তিনি  বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান।
শীর্ষস্থানীয় অনলাইন মেডিসিন শপ Shomvhob.com এগিয়ে এসে স্যালাইনের প্যাকেট দান করে উদ্যোগটি সমর্থন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপস্থিত রিকশা চালক ও পথচারীদের মাঝে বিশুদ্ধ পানি ও স্যালাইনের প্যাকেট বিতরণ করা হয়।
খবর প্রেস বিজ্ঞপ্তির।
খবর প্রেস বিজ্ঞপ্তির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন