আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

মাধবপুরে খরায় পুড়ছে চা বাগান : দেখা দিয়েছে রোগবালাই

  • আপলোড সময় : ০১-০৫-২০২৪ ০৪:৩৫:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৪ ০৪:৩৫:১৫ পূর্বাহ্ন
মাধবপুরে খরায় পুড়ছে চা বাগান : দেখা দিয়েছে রোগবালাই
মাধবপুর (হবিগঞ্জ) ১ মে : খরা ও তীব্র তাপদাহের কারণে উপজেলার ৫টি চা বাগানের চা পাতা পুড়ে যাচ্ছে। নানা রোগ বালাইও দেখা দিয়েছে ব্যাপক হারে। বৃষ্টি না হওয়া ও তীব্র গরমে চা পাতা উৎপাদনের ভরা মৌসুমে চা বাগানের নতুন কুঁড়ি না আসায় উৎপাদনের লক্ষামাত্রা অর্জিত না হওয়ার আশংকা দেখা দিয়েছে। 
প্রচন্ড গরমে চা গাছে আসছে না নতুন কুঁড়ি। তীব্র তাপমাত্রায় পুড়ে যাচ্ছে চা গাছ, দেখা দিয়েছে পোকা মাকড়ের উপদ্রব। এ মৌসুমে এখন দু-হাত ভরে চা পাতা তুলে আনার সময়, সেখানে শ্রমিকরা বাগান নির্ধারিত পাতাই তুলতে পারছেন না। এ অবস্থা থেকে চা বাগানকে রক্ষা করতে শ্রমিক, বাগান কর্তৃপক্ষ প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছেন। কিন্তু কাজ হচ্ছে না। কোথাও দেখা যায়, রেড স্পাইডারের আক্রমণে গাছে ধরেছে ‘লাল রোগ’। আবার কোথাও গাছের পাতা মরে ঝরে যাচ্ছে। বিভিন্ন চা বাগানে দেখা যায়, সেকশনে সেড টি বা ছায়া বৃক্ষ কম; সেসব সেকশনে গাছের পাতায় ধরেছে ভাঁজ। যাকে চায়ের ‘বাঞ্জি দশা’ বলা হয়।
বৃষ্টিপাতের জন্য অপেক্ষা না করে চা বাগানে কৃত্রিম উপায়ে সেচ দেওয়া হলেও রোগ বালাই থেকে রক্ষা করা যাচ্ছেনা চা গাছ।
 ন্যাশনাল টি কোম্পানির তেলিয়াপাড়া চা বাগানের ব্যবস্থাপক দীপেন কুমার সিংহ জানান, কয়েক সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, যা চা গাছের সহ্য সীমার থেকে অনেক বেশি। প্রচন্ড তাপে কুড়ি ফোঁটার আগেই চা গাছের পাতা শুকিয়ে যাচ্ছে।
আরেকটি সমস্যা হচ্ছে গরম ও শুষ্ক আবহাওয়ায় বাগানে লাল মাকড়সা ছড়িয়ে পড়ছে। কীটপতঙ্গ চা পাতার রস খায়। এতে পাতাগুলো মরে যাওয়ার আগে শুকিয়ে যেতে শুরু থেকে। চলমান খরায় অনেক গাছ মরে যাচ্ছে। দীর্ঘকাল এমন অবস্থা চলতে থাকলে চা শিল্প ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়বে। তিনি আরও বলেন, গত বছর এ সময়ে ৭০ শতাংশ চা গাছে কচি পাতা এসেছিল। এ বছর এর পরিমান অর্ধেকেরও কম। এশিয়ার অন্যতম বৃহত্তম, চা
বাগানের ব্যবস্থাপক বাবুল সরকার বলেন, চা শিল্প বৃষ্টির ওপর নির্ভরশীল। দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়া ও তীব্র গরমে চা বাগান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে। নানা রোগ বালাই দেখা দিয়েছে। কোথাও দেখা যায়, রেড স্পাইডারের আক্রমণে গাছে ধরেছে ‘লাল রোগ’। আবার কোথাও গাছের পাতা মরে ঝরে যাচ্ছে। এক কঠিন পরিস্থিতি চাগানের। অনেক এলাকায় কৃত্রিম উপায়ে সেচ দেওয়া হলেও রোগ বালাই থেকে রক্ষা পাওয়া যাচ্ছে না।
উপজেলার জগদিশপুর ,নোয়াপাড়া, বৈকন্ঠপুর চা বাগানেও একই অবস্থা। বৃষ্টির জন্য উন্মুখ হয়ে আছে চা বাগান। বৃষ্টি হলে কিছু ধাক্কা সামলালেও চা উৎপাদনের লক্ষমাত্রা অর্জনের সম্ভবনা নেই এমনটাই জানালেন সংশ্লিষ্টরা।



 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য