আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

মে দিবসে শ্রমমূল্য বৈষম্য দূর করার দাবি নতুনধারার

  • আপলোড সময় : ০১-০৫-২০২৪ ১২:৫৭:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৪ ১২:৫৭:০৪ অপরাহ্ন
মে দিবসে শ্রমমূল্য বৈষম্য দূর করার দাবি নতুনধারার
ঢাকা, ১ মে : মে দিবসে শ্রমমূল্য বৈষম্য দূর করার দাবি জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। মহান মে দিবস উপলক্ষে ৩০ এপ্রিল নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে নিহত শ্রমিকদের স্মরণে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে শুরু হওয়া কর্মসূচির দ্বিতীয় দিনে নারীর শ্রমমূল্য বৈষম্য দূর করার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়। ১ মে তোপখানা রোডস্থ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রেজাউল করিম নাসির তালুকদার, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, ভাইস চেয়ারম্যান ডা. নূরজাহান নীরা, যুগ্ম মহাসচিব মনির জামান, সদস্য আফতাব মন্ডল, গাজী মনসুর প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের শ্রমিকদের জন্য মায়া কান্না না করে এই মে দিবসেও যে সকল প্রতিষ্ঠানে খোলা রেখেছে, শ্রমিকদেরকে কাজ করিয়েছে, সেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন। চা বাগান, বিড়ির কারখানাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নারী শ্রমিকদেরকে পুরুষ শ্রমিকদেও চেয়ে পারিশ্রমিক কেন কম দেয়া হয়, তা খতিয়ে দেখে এই বৈষম্য দূরিকরণে পদক্ষেপ নিন। পাশপাশি শ্রমিকদের সন্তানদের সুশিক্ষা নিশ্চিতকল্পে সকল শিক্ষা প্রতিষ্ঠানে টিউশনসহ সকল সুবিধা বিনামূল্যে দেয়ার ব্যবস্থা করুন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ