আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

চট্টগ্রামে বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের  বার্ষিক ধর্মীয় বৃত্তি পরিক্ষার পুরস্কার বিতরণ 

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৪ ০৪:০১:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৪ ০৪:০১:১১ পূর্বাহ্ন
চট্টগ্রামে বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের  বার্ষিক ধর্মীয় বৃত্তি পরিক্ষার পুরস্কার বিতরণ 
রাউজান, (চট্টগ্রাম) ৬ এপ্রিল : ঐতিহ্যবাহি চট্টগ্রামের রাউজান উপজেলাধীন পাঁখাইন গ্রামে প্রতিষ্ঠিত প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের ২৯তম বার্ষিক ধর্মীয় বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সংঘসুরীথ ধর্মপ্রিয় মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন রাউজান উপজেলার সহকারী শিক্ষা অফিসার সুব্রত কুমার হাজারী, প্রধান জ্ঞাতি ছিলেন শাসনসারথী তিস্সানন্দ মহাথের, প্রধান ধর্মদেশক ভদন্ত পুন্নানন্দ মহাথের, বিশেষ অতিথি ভদন্ত বিপস্সী মহাথের, ইদ্দিপঞ্ঞা মহাথের। স্বাগত ভাষন প্রদান করেন প্রাথমিক বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের প্রতিষ্ঠাতা ড. প্রিয়দর্শী মহাথের। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত কীর্ত্তিপাল থেরো, ভদন্ত বি সত‍্যানন্দ থের, ভদন্ত সুন্দরানন্দ ভিক্ষু, শ‍্যামল বড়ুয়া সিন্টু, শিক্ষক সুজন বড়ুয়া, পৃষ্টপোষক বিমান বড়ুয়া জাপান, শিক্ষক সুজয় বড়ুয়া প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জ্ঞানপাল থেরো।
প্রধান অতিথি বলেন সুশিক্ষায় শিক্ষিত হতে হলে সঠিক ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে হবে, বিনয়ী হতে হবে এবং নিজে আচরি ধর্ম অন্যকে শেখাতে হবে। অনুষ্ঠানে দুই শতাধিক শিক্ষার্থীকে সার্টিফিকেট, শিক্ষা সামগ্রীসহ সম্মাননা প্রদান করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার

২০২৭ সালের গ্রীষ্মে খুলবে না ট্রয় অ্যাকুয়াটিক সেন্টার