আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ইউনির্ভাসিটি অব মিশিগানে বৈশাখী উৎসব

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৪ ০৪:৫৪:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৪ ০৪:৫৪:১৪ পূর্বাহ্ন
ইউনির্ভাসিটি অব মিশিগানে বৈশাখী উৎসব
ডিয়ারবর্ন, ৭ এপ্রিল : অর্গানাইজেশন অব বাংলাদেশী স্টুডেন্টস এর আয়োজনে ইউনির্ভাসিটি অব মিশিগানে বৈশাখী উৎসব উদযাপিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে এ উৎসব হয়। বৈশাখী আয়োজনে ছিল নাচ, গান, কবিতা আবৃত্তি, ভায়োলিন, ফেইস পেইন্টিং, ঐতিহ্যবাহী খাবার, সাজসজ্জা, হালখাতা, দই-মিষ্টি ইত্যাদি। এতে  বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ  প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।

আয়োজকরা জানান, বৈশাখী  উৎসব বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। নিজস্ব সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরার জন্য প্রথমবারের মতো অর্গানাইজেশন অব বাংলাদেশী স্টুডেন্টস এই বৈশাখী উৎসব’ আয়োজন করে । তারা আরও জানান, উৎসবের মূল উদ্দেশ্য হল, ভিন্ন সংস্কৃতির মানুষদের সামনে বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস এবং সংস্কৃতি তুলে ধরা। পাশাপাশি মিশিগানে অবস্থানরত বাংলাদেশী এবং বাংলাদেশী বংশোদ্ভূতদের মধ্যে বাংলাদেশের সংস্কৃতি চর্চা এবং সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে কাজ করবে সংগঠনটি। মেলাকে উৎসবমুখর ও প্রাণবন্ত করে তুলেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সকলেই এসেছিলেন বাঙালি সাজে। নারীরা পরেছিলেন শাড়ি। ছেলেরা পাঞ্জাবি-পায়জামা পরেছিলেন।

জাতীয় সংগীতের মাধ্যমে সূচনা হয় উৎসবের। অনুষ্ঠানে নাচ, গান, কবিতা আবৃত্তিসহ নানান আয়োজন ছিল। সাথে ছিল সুস্বাদু খাবার,  ৫ রকমের ভর্তা, বিরিয়ানি, আমের আচার, দই-মিস্টি। সংগঠনের সবচেয়ে সক্রিয় সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে অতিথি শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত