আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

ডেট্রয়েটে রক্ষণশীল দলের কনভেনশনে মূল বক্তা ট্রাম্প

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৪ ০৫:৩৯:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৪ ০৫:৪০:৩৫ পূর্বাহ্ন
ডেট্রয়েটে রক্ষণশীল দলের কনভেনশনে মূল বক্তা ট্রাম্প
ডেট্রয়েট, ৭ এপ্রিল : প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে ডেট্রয়েটে একটি কনভেনশনের মূল বক্তা হবেন যা রক্ষণশীল গ্রুপ টার্নিং পয়েন্ট অ্যাকশন দ্বারা আয়োজন করা হচ্ছে।
১৪-১৬ জুন হান্টিংটন প্লেস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী বিবেক রামাস্বামী, সাউথ ডাকোটার গভর্নর ক্রিস্টি নোয়েম, ফ্লোরিডার সিনেটর রিক স্কট এবং হাওয়াইয়ের সাবেক রিপাবলিকান সিনেটর তুলসি গ্যাবার্ড। একটি ওয়েবসাইট অনুযায়ী. টার্নিং পয়েন্ট অ্যাকশন একটি জাতীয় অলাভজনক সংস্থা। এর লক্ষ্য হল "তৃণমূলে সক্রিয়তার মাধ্যমে রক্ষণশীল ভিত্তিকে উৎসাহিত করা," আসন্ন অনুষ্ঠানকে "পিপলস কনভেনশন" নাম দেয়া হয়েছে।
 ডেট্রয়েটের হান্টিংটন প্লেসে রক্ষণশীল গ্রুপ টার্নিং পয়েন্ট অ্যাকশনের 'পিপলস কনভেনশন'-এ প্রধান বক্তা হিসেবে জুনের মাঝামাঝি মিশিগানে ফিরছেন সাবেক এই প্রেসিডেন্ট। "পিপলস কনভেনশন ২০২৪ সালের নির্বাচনের আগে জাতীয় রক্ষণশীল রাজনৈতিক আন্দোলনের স্বাভাবিক কেন্দ্রবিন্দু হিসাবে কাজ করবে," ইভেন্টের ওয়েবসাইটে উল্লেখ আছে।
ডেট্রয়েট ডেমোক্র্যাটদের একটি শক্ত ঘাঁটি। তবে, এটি মিশিগানের বৃহত্তম শহর, কটি ব্যাটলগ্রাউন্ড রাজ্য যা নভেম্বরে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যে কোন দল আগামী চার বছরের জন্য হোয়াইট হাউস নিয়ন্ত্রণ করবে। টার্নিং পয়েন্ট ইউএসএ-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি চার্লি কার্ক বুধবার টুইট করেছেন যে ডেট্রয়েট কনভেনশনে "আন্দোলনের সবচেয়ে বড় নাম" থাকবে। কার্ক এপ্রিলে ট্রাম্পের অংশগ্রহণের কথা ঘোষণা করেন। ট্রাম্প বুধবার মিশিগানে একটি সমাবেশে অংশ নেন, সাগিনাও কাউন্টির একটি বিমানবন্দরের হ্যাঙ্গারে হাজার হাজার মানুষের সমাগম ঘটে।
Source : http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা