আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

অঞ্জলি লহ মোর হে প্রিয় কবিগুরু

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৪ ০৪:০৮:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৪ ০৪:০৮:৩৮ পূর্বাহ্ন
অঞ্জলি লহ মোর হে প্রিয় কবিগুরু
চট্টগ্রাম, ৮ এপ্রিল : আজ ২৫শে বৈশাখ বাঙালি জাতির কাছে একটি অন্যতম গুরুত্বপূর্ণ সংস্কৃতিক উৎসবের দিন। প্রতিবছর এদিনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ ও বাঙালি অধ্যুষিত অঞ্চলসহ বিশ্ববাসী বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে রবীন্দ্রজয়ন্তী পালন করে।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতের স্রষ্টা এবং আমাদের সাহিত্য সংস্কৃতির প্রাণপুরুষ, কবিগুরু রবীন্দ্রনাথ বিচিত্ররূপের সমাবেশে প্রাণের অপূর্বতা নিয়ে তাঁর অনন্য সৃষ্টিসমূহ নিয়ে আমাদের সামনে এসে হাজির হয় বারেবারে। অন্তরের সুব্যপ্ত তাগিদে আবহমান কালের মানুষের সান্নিধ্য অনুভব করেছেন তিনি। সবরকম তুচ্ছতা, সংকীর্ণতা এবং সম্প্রদায়গত সীমাবদ্ধতার উর্ধ্বে উঠতে পেরেছিলেন রবীন্দ্রনাথ। আজীবন ব্রতী ছিলেন অনির্বাণ প্রদীপ জ্বালানোর সাধনায়। রবীন্দ্রনাথ বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বসভায় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। তিনি বাংলা ভাষার শক্তিকে প্রমাণ করেছেন। দ্বীপের চারদিকে যেমন থাকে অথৈজল বাঙ্গালির চারদিকে তেমনই রবীন্দ্রনাথ। তিনি ছিলেন ধ্যানস্থ, আত্মস্থ, চেতনায় গভীর মগ্ন। কার ধ্যান করতেন তিনি? শূন্যতার? অসীমের? সে শূন্যতাও ছিল বাঙ্গময়, রূপময়। নিরুদ্দেশ সৌন্দর্যের উপসাক ছিলেন তিনি। নির্ঝরের মতো চলছে লেখা, গানও চলছে ফাঁকে ফাঁকে। সুর দেওয়া, নাটকের মহড়া, পড়া এবং পড়ানোও চলছে এরই মধ্যে- এ হচ্ছে রবীন্দ্রনাথ। কবি, ছোটগল্পকার, ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক, চিত্রশিল্পী, দার্শনিক, পর্যটক, গায়ক, সুরস্রষ্টা, শিক্ষক এ মানুষটির তুলনা আমরা আর খুঁজে পাই না। নিস্তব্ধতার সংগীত সৃষ্টি হয় রবীন্দ্রনাথের মতো মানুষের জন্যেই। অপরূপের গর্ভে জন্মায় রূপ। আমাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন এক অনড় মহীরূহের মতো। রবীন্দ্রনাথ পার্থিব দেহ ছেড়েছেন কিন্তু আজও কতভাবে বাঙালির প্রাত্যহিক জীবনে বেঁচে আছেন। কত স্মরণে, সৃজনশীলতায়, মননে, উচ্চারণে এত জীবন্ত আর কাউকে ভাবা যায় না। রবীন্দ্র অনুধ্যান ও রবীন্দ্র জীবন দর্শন বিশ্লেষণের জন্যে আজও সারস্বত সাধনা অবিরত চলছে। এ এক সুস্থ অন্বেষণ। 
রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত অর্জনের মধ্যে একটি হল শান্তিনিকেতন। শান্তিনিকেতনই হচ্ছে জীবন্ত রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের আর একটি অর্জন "গীতাঞ্জলি" নামে কবিতার সংকলনের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার লাভ। আমার মনে হয় আরও কয়েকবার পেতে পারতেন। অন্তত গল্পগুচ্ছের জন্যে  আরও একবার তো বটেই। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের জন্য রেখে গিয়েছেন তাঁর অমূল্য সব সম্পদ গুলি। তাঁর গান, কবিতা, ছোটগল্প, উপন্যাস, শ্লোক, শৈলী, সেই সাথে কথ্য ভাষার ব্যবহার যা জীবনে চলার পথে প্রতিমুহূর্তে আমাদের প্রয়োজন পড়ে। রবীন্দ্র অনুধ্যান ও রবীন্দ্র জীবন দর্শন বিশ্লেষণের জন্যে আজও সারস্বত সাধনা অবিরত চলছে। এ এক সুস্থ অন্বেষণ। আমরা যদি রবীন্দ্রনাথের উজ্জ্বল সৃষ্টিশীলতা ও মননশীলতার প্রদীপ জ্বালাতে পারি, তাহলে সামাজিক তমসা অনেকটা অপসারিত করতে পারব। ১৬৩তম জন্মজয়ন্তীর এই শুভ দিনে অঞ্জলি লহ মোর হে প্রিয় কবিগুরু।। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি