আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ নিহত ২

  • আপলোড সময় : ১১-০৫-২০২৪ ০৪:৫২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৪ ০৪:৫২:১৭ পূর্বাহ্ন
নরসিংদীতে বাস-মাইক্রোবাস সংঘর্ষে গায়ক পিয়ালসহ নিহত ২
নরসিংদী, ১১ মে (ঢাকা পোস্ট) : নরসিংদীর পাঁচদোনায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গায়ক আহসান তানভীর পিয়ালসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসের আরও ৩ যাত্রী। শনিবার (১১ মে) ভোরে পাঁচদোনার ড্রিম হলিডে পার্কের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। 
নিহতরা হলেন- মাইক্রোবাসচালক সালাম (৪৩) ও যাত্রী আহসান তানভীর পিয়াল (২৬)। ‘দেহ পাশে কেউ কেঁদো না, গল্পগুলো রেখো অজানা’ গানের ভোকালিস্ট ও ‘ওড সিগনেচার’ মিউজিক ব্যান্ডের অন্যতম সদস্য ছিলেন আহসান তানভীর পিয়াল।
আহতরা হলেন- ঢাকার মহাখালি এলাকার আফতাব উদ্দিনের ছেলে আকিব (২৬), সিলেট হবিগঞ্জ এলাকার খোরশেদ আলমের ছেলে সাকিব (২৬) ও চট্রগ্রাম পাথর ঘাটা এলাকার অনুপের ছেলে অমিত (২৭)। তারা প্রত্যেকেই মাইক্রোবাসের যাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, আজ ভোরে ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি মাইক্রোবাস ভোর ৫টার দিকে নরসিংদীর চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে হানিফ পরিবহনের এটি বাসের সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মাইক্রোবাসেরচালক সালাম ও পিয়াল নামের এক যাত্রী নিহত হন। এ সময় আহত হয় মাইক্রোবাসে থাকা অপর ৩ যাত্রী। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তারা বাড়ি চলে যায়। দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি পালিয়ে যাওয়ার সময় ভুলতা থেকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ।
মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে মাধবদী থানায় হস্তান্তর করেছি। এ ঘটনায় আরও ৩ জন যাত্রী আহত হয়েছেন। তবে আহতদের আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আশেপাশের হাসপাতালে নিয়ে ভর্তি করে। 
ইটাখোলা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুইজনের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের