আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

নবীগঞ্জে হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদকে নাগরিক সংবর্ধনা

  • আপলোড সময় : ১২-০৫-২০২৪ ০৫:৫৮:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৪ ০৫:৫৮:০৪ পূর্বাহ্ন
নবীগঞ্জে হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর মুহিত মাহমুদকে নাগরিক সংবর্ধনা
নবীগঞ্জ, (হবিগঞ্জ) ১২ মে : নবীগঞ্জ উপজেলায় যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর ও বিএডিসি মিশিগানের সাবেক সভাপতি মুহিত মাহমুদকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে নবীগঞ্জ শহরের আরজু চাইনিজ রেস্টুরেন্টে জাগো ফাউন্ডেশনের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়।  
জাগো ফাউন্ডেশনের সদস্য নবীগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি সাংবাদিক এম এ মুহিতের সভাপতিত্বে ও সাংবাদিক ছনি আহমেদ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন, সংবর্ধিত ব্যক্তি হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলর ও বিএডিসি মিশিগানের সাবেক সভাপতি মুহিত মাহমুদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন-, নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের রক্ত সঞ্চালনা বিভাগের প্রধান ডাঃ মুছা চৌধুরী, নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য সফিকুজ্জামান শিপন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু, দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন। বক্তব্য রাখেন দিনারপুর কলেজের অধ্যক্ষ তনুজ রায়, ইংরেজী প্রভাষক মোশারফ মিটু, নবীগঞ্জ থানার এসআই স্বপন দাস, নবীগঞ্জ জেকে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক রুবেল মিয়া, উপজেলা স্কুলের অধ্যক্ষ কাঞ্চন বনিক, নবীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক তৌহিদ চৌধুরী, সদস্য হাবিবুর রহমান চৌধুরী শামীম, সাংবাদিক জাবেদ ইকবাল তালুকদার, গজনাইপুর ইউনিয়নের সদস্য শাহ জুবায়ের আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ মিছবা উজ্জামান, শাহ ওমর আলী প্রমুখ।
সংবর্ধিত ব্যক্তি সিটি কাউন্সিলর মুহিত মাহমুদ বলেন- অন্যান্য দেশের মানুষ যদি আমেরিকায় বসবাস করে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তাহলে বাংলাদেশের মানুষ কেন পারবেনা, বাংলাদেশের তরুণ-তরুণীদের নিজ দেশের পাশাপাশি আমেরিকায় নেতৃত্বদানে যোগ্য হিসেবে গড়ে তুলতে আমার চেষ্টা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশীদের যেকোনো সমস্যা সমাধানে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি যেকোনো প্রয়োজনে নবীগঞ্জবাসীর পাশে থাকার আশ্বাস দেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ব্যক্তি কাউন্সিলর মুহিত মাহমুদকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সকল অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন