আমেরিকা , রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা
শিফট সুপারভাইজার গেইশা চেস্টনাট অনন্য উদ্যোগ

ফ্ল্যাক্স এন গেইট এমপ্লয়ী ফয়সল আহমদের জন্মদিন উদযাপন

  • আপলোড সময় : ১২-০৫-২০২৪ ০৬:২৫:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৪ ০৬:২৫:২৮ পূর্বাহ্ন
ফ্ল্যাক্স এন গেইট এমপ্লয়ী ফয়সল আহমদের জন্মদিন উদযাপন
ডেট্রয়েট, ১২ মে : ফ্ল্যাক্স এন গেইট ডেট্রয়েট মল্ডিং শাখায় কর্মরত ফয়সল আহমদের জন্মদিন পালন করা হয়েছে গতকাল। শিফটের সুপারভাইজার গেইশা চেস্টনাট এর উদ্যোগে এই জন্মদিন পার্টির আয়োজন করা হয়। 
প্রত্যেকের জন্য জন্মদিনের একটি অনন্য অর্থ রয়েছে। আর এমন একটি বিশেষ দিনে সুপারভাইজার গেইশা চেস্টনাট প্রায়শই তার এমপ্লয়িদের কল্যান কামনায় জন্মদিন পার্টির আয়োজন করে থাকেন। এতেই যেন তার আনন্দ। এটি একটি ছোট কার্যকলাপের মতো মনে হলেও  এটি কিন্তু কর্মীদের প্রতি তার ও কোম্পানির যত্ন প্রকাশ করে এবং কর্মীদের জীবন মূল্য প্রতিফলিত করে। এটি কোম্পানির ব্যবস্থাপনাকে মানবিক করার জন্য একটি পরিমাপ।

গতকাল শনিবার কোম্পানীর বিশাল হল রুমে শিফট সুপারভাইজার গেইশা চেস্টনাট এর উপস্থিতিতে এক আনন্দঘন মুহূর্তে ফয়সল আহমদের শুভ জন্মদিনের কেক কাটা হয়েছে। পরে জন্মদিনের ডিনারে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন ৬৫, ডিম কারি, স্পেশাল সালাদ ও কোমল পানীয়।  চিকেন বিরিয়ানি রান্না করেন সাজনা বেগম। জন্মদিন উপলক্ষে অনেকেই ফয়সল আহমদকে উপহার হিসেবে নগদ অর্থ প্রদান করেন। 
জন্মদিনের পার্টি স্পন্সর করেন সুপারভাইজার গেইশা চেস্টনাট, প্রসেস টেকনিশিয়ান এ জে পাশা ও রুবেল আহমদ, টিম লিডার রুমানা বেগম ও সাইদুর রহমান, সেফ লাঞ্চ এ কর্মরত চিন্ময় আচার্য্য, সাজনা বেগম ও শিমুল দেবরায়। 
সুপারভাইজার গেইশা চেস্টনাট এর উদ্যোগে এই মাসে ২জন এমপ্লয়ীর জন্মদিন উদযাপন করা হয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল

নিত্যপূজা ও ধর্মীয় আয়োজনে মুখরিত হ্যামট্রাম্যাকের রাধাকৃষ্ণ টেম্পল