আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

মাধবপুরে মৎস্য খামারের নৈশ্য প্রহরী অপহরণের মূলহোতা উজ্জল গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৪-২০২৩ ০৮:৩৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৩ ০৮:৩৬:২৫ পূর্বাহ্ন
মাধবপুরে মৎস্য খামারের নৈশ্য প্রহরী অপহরণের মূলহোতা উজ্জল গ্রেফতার
মাধবপুর, (হবিগঞ্জ) ১২ এপ্রিল : উপজেলার জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশ্য প্রহরী আল মোতাব্বির অপহরণের মূলহোতা উজ্জল পাঠান কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে তথ্য প্রযুক্তির সহায়তায় মাধবপুর থানার এস আই রাজিব রায় সহ একদল পুলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বুধন্তি গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে উজ্জলকে গ্রেফতার করে। এখনও ভিকটিম উদ্ধার হয়নি। 
মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, গত ৬ এপ্রিল রাতে উপজেলার ঘিলাতলী গ্রামের জুলেখা শফিউদ্দিন মৎস্য খামারের নৈশ্য প্রহরি আল মোতাব্বির কে পূর্ব মাধবপুর গ্রামের গুনি মিয়ার ছেলে উজ্জল পাঠান সহ তার সহযোগিরা অপহরণ করে একটি নম্বর বিহীন সিএনজি অটোরিকশায় করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় আল মোতাব্বিরের বোন নাজিফা বেগম বাদী হয়ে উজ্জল পাঠান কে প্রধান আসামী করে থানায় একটি অপহরণ মামলা করেন। এর পর থেকেই ঘটনার মূলহোতা উজ্জল পাঠান কে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করে। অবশেষে মূলহোতা উজ্জল পাঠানকে গ্রেফতার করা হয়। ভিকটিমকে উদ্ধার ও অন্য আসামী গ্রেফতারে অভিযান চলমান রয়েছে বলে ওসি জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত