আমেরিকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৫০ বছর পূর্তিতে ইপসিলান্তিতে জমকালো এয়ার শো শুরু ১৭ জুলাই লিভোনিয়ায় অস্ত্রধারী বাড়ির মালিক পুলিশের গুলিতে নিহত ডেট্রয়েটে গাড়ির ধাক্কায় দুই পথচারী নিহত মিশিগানজুড়ে তীব্র তাপপ্রবাহের আশঙ্কা ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং ওয়ারেনে জননিরাপত্তা নিয়ে বামের প্রাণবন্ত টাউন হল মিটিং মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত
মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে

গ্রেট লেকস বাংলা রক ফেস্ট ১৮ মে

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০৫:০১:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০৫:০৪:৩২ পূর্বাহ্ন
গ্রেট লেকস বাংলা রক ফেস্ট ১৮ মে
ওয়ারেন, ১৪ মে : মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হতে যাচ্ছে “গ্রেট লেকস বাংলা রক ফেস্ট ১.০। আগামী ১৮ মে শনিবার ওয়ারেন সিটির ২২০২১ মেমপিস এভিনিউয়ে অবস্থিত মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে এ ফেস্ট অনুষ্ঠিত হবে। যার সার্বিক তত্বাবধানে রয়েছে মিশিগানের প্রথম বাংলা রক ব্যান্ড রিদম অব বাংলাদেশ। গত ১২ মে রোববার আয়োজকরা এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারের চিফ কর্ডিনেটর মৃদুল কান্তি সরকার ও রিদম অব বাংলাদেশের পক্ষে সাফকাত রহমান আবীর সাফিউল বশির সাফী লিখিত বক্তব্য পাঠ করেন ।
আয়োজকরা বাংলা রক সঙ্গীতের মহিমান্বিত ইতিহাস তুলে ধরেন এবং মিশিগানে বসবাসরত সকল বাংলাদেশীদের উক্ত সঙ্গীত আয়োজনে আমন্ত্রন জানান। অনুষ্ঠানটি সর্ব সাধারনের জন্য গেইট ওপেন হবে বিকাল ৪ টায়। 
গ্রেট লেকস বাংলা রক ফেস্ট ১.০ এ মিশিগান থেকে ৩ টি রক ব্যান্ড এবং নিউইয়র্ক ও কানাডা থেকে ২ টি রক ব্যান্ড পারফর্ম করবে। ব্যান্ড গুলি হচ্ছে রিদম অফ বাংলাদেশ, টেন এন্ড হাফ মাইলস, দি চ্যাপ্টার, ক্র্যাক অন্য দা ব্যাক এবং মেইলস্ট্রম। অনুষ্ঠানে সাধারন প্রবেশ মূল্য ৫ ডলার এবং ভি আই পি প্রবেশ মূল্য ২০ ডলার।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক

বৃক্ষই জলবায়ু পরিবর্তন মোকাবিলার প্রাকৃতিক রক্ষাকবচ: ড. জহিরুল হক