আমেরিকা , সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত মিশিগানে বেকারত্ব ভাতার সেবায় প্রযুক্তির ছোঁয়া, চালু ৯ নভেম্বর হ্যালোউইনের রাতে ডেট্রয়েটে নিজ বাড়িতে গুলিবিদ্ধ ৫ বছরের শিশু জনসমর্থন নিয়ে বিদায় নিচ্ছেন মিশিগানের গভর্নর হুইটমার আজ শেষ হচ্ছে ডেলাইট সেভিং  টাইম, ঘড়ির কাঁটা পেছাবে এক ঘণ্টা আজ হ্যালোইন উৎসবে মাতবে মেট্রো ডেট্রয়েট, প্রস্তুত বিভিন্ন শহর আদালতের রায়ে হ্যামট্রাম্যাকের মেয়র পদে মুহিতের জয়  ম্যাডিসন হাইটসে হ্যালোউইন দোকানে গুলি, নিহত ১ অভিবাসীদের পাশে দাঁড়ালেন ডেট্রয়েটের আর্চবিশপ মিশিগানে কয়লা ছাই থেকে সিমেন্ট তৈরির উদ্যোগ ফার্মিংটনে পিকআপ ট্রাকের ধাক্কায় কিশোর নিহত স্বাস্থ্য বিমায় বাড়তি ব্যয়ের মুখে  মিশিগানের ৪ লাখ মানুষ মিশিগানে আজ গরমের ছোঁয়া, বিকেলে বৃষ্টির সম্ভাবনা মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই

আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা টমটম চালক

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৪ ০৫:১৬:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৪ ০৫:১৬:৪৫ পূর্বাহ্ন
আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা টমটম চালক
মাধবপুর, (হবিগঞ্জ) ১৪ মে : মাধবপুরে এক টমটম চালকের বসত ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। আজ মঙ্গলবার সকাল  সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামে এঘটনা ঘটে। এসময় টমটম চালক মিলন মিয়া  অসুস্থ স্ত্রীর সঙ্গে হাসপাতালে  ছিলেন।
ধারনা করা হচ্ছে বিদ্যুৎ এর শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 
মাধবপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে। স্থানীয় বাসিন্দা সাংবাদিক  হামিদুর রহমান জানান, সাড়ে ১১টার দিকে হঠাৎ মিলনের ঘরে প্রতিবেশীরা আগুন দেখতে পায়। মুহুর্তের মধ‍্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে যায়। এতে ঘরে সকল জিনিষপত্রসহ মিলন মিয়ার জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম টমটমটিও পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় লোকজনের চেষ্টায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও  সর্বস্ব হারিয়ে দিশেহারা মিলন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’: মুগ্ধ প্রবাসী দর্শক

মিশিগানে সাইফুল আজমের ‘মনের গহীনে বাংলা’: মুগ্ধ প্রবাসী দর্শক