আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

বাংলা নববর্ষ রাঙাতে মিশিগানে বর্ণিল আয়োজন

  • আপলোড সময় : ১২-০৪-২০২৩ ০৩:৪১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৪-২০২৩ ০৩:৪১:১৭ অপরাহ্ন
বাংলা নববর্ষ রাঙাতে মিশিগানে বর্ণিল আয়োজন
ওয়ারেন, ১২ এপ্রিল : বছর শেষে বাংলা নতুন বছরের আগমনী বার্তা নিয়ে আসছে বৈশাখ। আর বৈশাখ মানেই বাঙালির উৎসব। বিদায় নেবে ১৪২৯ বঙ্গাব্দ, হাজির হবে বঙ্গাব্দ ১৪৩০।  বাংলা বছরের পয়লা এই দিনটিকে বরণ করে নিতে তাই সব বয়সী মানুষের মাঝে থাকে ব্যাপক  আনন্দ-উচ্ছ্বাস ও  উদ্দীপনা। সেই উচ্ছ্বাসের উত্তাপ বইছে মিশিগানেও। বিরাজ করছে উৎসবমুখর আবহ।
জাতিসত্তার সুন্দরতম প্রকাশের সবচেয়ে বড় উৎসবটি ঘিরে শুধু মিশিগানই নয়, যুক্তরাষ্ট্র জুড়ে প্রবাসী বাঙালিদের মধ্যে রং ছড়িয়েছে। চলছে নববর্ষ আবাহনের কর্মযজ্ঞ। আগামী শনিবার বাঙ্গালি সংস্কৃতির চিরায়ত এ  ঐতিহ্যের ধারাবাহিকতায় বর্ষবরণ উপলক্ষে  যুক্তরাষ্ট্রের অন্যান্য স্থানের মতো  মিশিগানের শিব মন্দির টেম্পল অব জয়, ডেট্রয়েট দুর্গা টেম্পল এবং মিশিগান কালিবাড়ি বর্ণাঢ্য সব অনুষ্ঠানের আয়োজন করেছে। বর্ষ বরণের নানা অনুষ্ঠানের মধ্যে রয়েছে আবৃত্তি, সমবেত সঙ্গীত, একক সঙ্গীত, নৃত্য ও ম্যাগাজিন অনুষ্ঠানসহ আরও অনেক কিছু।


শিব মন্দির টেম্পল অব জয় ॥ পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে শিব মন্দিরের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। এবার বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে  শনিবার বর্ণাঢ্য সব অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আয়োজনে থাকছে মঙ্গল শোভাযাত্রা, কবিতা পাঠ ও  সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে অংশ নেওয়া  সকলের  পরনে থাকবে  লাল-সাদার পাশাপাশি বাহারি রঙের নকশাদার পোশাক। পরিবেশনাকে সুন্দরভাবে উপস্থাপনের লক্ষ্যে  উইকেন্ডেতে হয়েছে মহড়া। সকালে গনেশ পূজার মধ্য দিয়ে অনুষ্ঠানের কর্মসূচি শুরু হবে। 

কালি বাড়ি॥ পহেলা বৈশাখ উপলক্ষে নাচ-গানে সজ্জিত বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করেছে ওয়ারেন সিটির মিশিগান কালিবাড়ি। বর্ষবরণ উপলক্ষে থাকছে বাঙ্গালী ঐতিহ্যের নানা আয়োজন। আগামী শনিবার দুপুর ১টায় শ্রীশ্রী গনেশ পূজার মধ্য দিয়ে  শুরু হবে বাংলা বর্ষবরণের বর্ণাঢ্য অনুষ্ঠান। বৈশাখ আর রকমারি খাবার যেন এক সূত্রে গাঁথা। তাই আয়োজনে থাকছে নানা পদের বাহারি খাবার।


ডেট্রয়েট দুর্গা টেম্পল ॥ বর্ষবরণ উৎসবকে প্রাণের উচ্ছাসে মাতাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে ডেট্রয়েট দুর্গা টেম্পল। নতুন বছরকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বাংলা নববর্ষ-১৪৩০ উদযাপন উপলক্ষে আগামী শনিবার বর্ণাঢ্য সব আয়োজনে রয়েছে শ্রীশ্রী গনেশ পূজা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পী ছাড়াও একক সঙ্গীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন কলকাতার শিল্পী কোকিলা দত্ত। এছাড়াও রয়েছে র্যাফেল ড্র এবং বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য