আমেরিকা , মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা আইসিই অভিযানের প্রভাবে ব্যাহত ডেট্রয়েটের শিক্ষা ব্যবস্থা : সুপারিনটেনডেন্ট মিশিগান রাজ্যে শিক্ষাদানকালীন সময় সেলফোন নিষিদ্ধের পথে জরুরি পরিস্থিতির পর মেট্রো বিমানবন্দরের গ্রাউন্ড স্টপ প্রত্যাহার জামায়াত আমিরের সঙ্গে ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক ১২ ফেব্রুয়ারি ভোট : কেন্দ্র ও ভোটকক্ষের তালিকা প্রকাশ শেরপুরে নির্বাচনী সহিংসতায় জামায়াত নেতা নিহত

সোনালুর স্বর্ণালী আলোকছটা হৃদয় ভরিয়ে দিবে প্রকৃতিপ্রেমিদের

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ০৫:২৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ০৫:২৫:০৪ পূর্বাহ্ন
সোনালুর স্বর্ণালী আলোকছটা হৃদয় ভরিয়ে দিবে প্রকৃতিপ্রেমিদের
হবিগঞ্জ, ১৮ মে : সোনালু, সোনাইল, সোঁদাল ইত্যাদি পোষাকী নাম থাকলে গ্রামাঞ্চলে পরিচিত বাঁদরলাঠি নামে। এর ফুল, ফল ও পাতা বানরের খুব প্রিয় এবং ফল লাঠির মতো বলেই হয়তো বাঁদরলাঠি নাম হয়েছে। এর সোনালী আভায় মুগ্ধ হয়ে রবিঠাকুর নাম দিয়েছিলেন অমলতাস। ইংরেজিতে বলে গোল্ডেন শাওয়ার আর উদ্ভিদতাত্ত্বিক নাম Cassia fistula। 
যাই হোক, নামে কিবা আসে যায়, সৌন্দর্য্যে মুগ্ধ কে না হয়! গ্রীষ্মের প্রচণ্ড খরতাপে হালকা বাতাসে দোল খাওয়া সোনালু ফুলের অপূর্ব রূপ একটু সময়ের জন্য হলেও কেড়ে নেয় ক্লান্তি। সোনালু আমাদেরই এ অঞ্চলের গাছ, আদি নিবাস হলো ভারত, মিয়ানমার ও বাংলাদেশ। সোনালু পর্ণমোচী উদ্ভিদ, শীতে পাতা ঝরে যায় এবং এবং বসন্তের শেষে ফুল কলি ধরার পূর্বে গাছে নতুন পাতা গজায়। সোনালু গাছ মাঝারি আকারের হয়ে থাকে। এর উচ্চতা প্রায় দশ/পনেরো ফুট পর্যন্ত হতে পারে। 
শুধুই কি রূপ? সোনালুর রয়েছে ওষধি গুণ। অন্ত্রের সমস্যায় ফলমজ্জা পানিতে সেদ্ধ করে ছেঁকে সকালে ও বিকালে পান করলে কোষ্ঠ্যকাঠিন্যও দূর হয়। ব্লাডপ্রেসারে নাক দিয়ে রক্ত পরলে সোনালুর ফলমজ্জা পানিতে মিশিয়ে চিনি বা মধু দিয়ে পান করলে এ সমস্যার সমাধান হয়। আর পাতা তো ব্যাথা নাশক হিসেবে সুপরিচিত। সোনালু কাঠের রং ইটের মতো খয়েরি লাল। ঢেঁকি, সাঁকো বানানোর কাজেও এ গাছের কাঠ ব্যবহার করা হয়।
একসময় গ্রামে অনেক সোনালু গাছ চোখে পড়তো। এখন হাতেগোনা কিছু গাছ দেখা যায় পথে প্রান্তরে। দিন দিন কমে আসছে সোনালুর সংখ্য। আশার কথা বৃক্ষপ্রেমিরা আবারো সোনালুকে ফিরিয়ে আনার চেষ্টা করছেন রাস্তার পাশে কিংবা প্রতিষ্ঠানের আঙিনায়।  আগামীদিনে নিশ্চয়ই শহর এবং গ্রামে সর্বত্র সোনালুর স্বর্ণালী আলোকছটা হৃদয় ভরিয়ে দিবে প্রকৃতিপ্রেমিদের।
লেখক:- বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ