আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

মৃধা বেঙলি সাংস্কৃতিক কেন্দ্রে জমজমাট বাংলা ব্যান্ড রক ফেস্ট 

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০১:৩১:০৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০১:৩১:০৬ পূর্বাহ্ন
মৃধা বেঙলি সাংস্কৃতিক কেন্দ্রে জমজমাট বাংলা ব্যান্ড রক ফেস্ট 
ওয়ারেন, ২০ মে : তরুণ প্রজন্মের মাঝে বাংলা ব্যান্ড গানকে তুলে ধরার প্রত্যয় নিয়ে মিশিগানে অনুষ্ঠিত হয়েছে বাংলা রক ফেস্ট। এতে একমঞ্চে ব্যান্ড সংগীত পরিবেশন করেছে নর্থ অ্যামিরিকার পাঁচটি ব্যান্ডদল। গতকাল শনিবার রিদম অব বাংলাদেশ ব্যান্ডদলের সার্বিক সহযোগিতায় মৃধা বেঙ্গলি সাংস্কৃতিক কেন্দ্র ‘গ্রেট লেকস বাংলা রক’ নামের এই কনসার্টের আয়োজন করে। কনসার্টজুড়ে ছিল ব্যান্ড সংগীত প্রেমি তরুণ-তরুণীদের আনন্দ উচ্ছ্বাস।

মিশিগানে এবারই প্রথম বাংলা রক ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয়। বিকেল থেকেই বিপুল সংখ্যক বাংলা ব্যান্ড সংগীত প্রেমি তরুণ-তরুণীরা সাংস্কৃতিক কেন্দ্রে ভীড় জমান। রিত্তিকা সমাদ্দার মমা এবং মৃদুল কান্তি সরকারের প্রাণবন্ত সঞ্চালনায় বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের মাধ্যমে কনসার্ট শুরু হয়। এক মঞ্চে একে একে পারফরম্যান্স করে নিউইর্য়কের ‘মেইলস্ট্রম, টেক্সাসের ‘দ্যা চ্যাপ্টার, মিশিগানের ক্র্যাক অন দ্যা ব্যাক, টেন অ্যান্ড হাফ মাইলস এবং রিদম অব বাংলাদেশ। 

অসাধারণ পরিবেশনা দিয়ে দর্শকদের উজ্জীবিত এবং মুগ্ধ করেছে প্রতিটি ব্যান্ডদল। এছাড়া কনসার্টে দর্শক মাতিয়েছেন কানাডার জনপ্রিয় ব্যান্ড গায়ক সূফি।ব্যান্ড দলের ভোকালিস্টের সঙ্গে সুর মিলিয়ে নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শক। 

রিদম অব বাংলাদেশ ব্যান্ড দলের ড্রামার ও ম্যানেজার সাফিউল বশির সাফী এ  প্রতিবেদককে বলেন, প্রবাসে তরুণ প্রজন্মের সঙ্গে বাংলা ব্যান্ড সংগীতের সেতুবন্ধন তৈরির মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনই আমাদের মূল লক্ষ্য। তরুণ প্রজন্ম এখনও বাংলা ব্যান্ড চর্চা করে, ভালবাসে। শুধু দরকার এমন একটা পদক্ষেপের। এই আয়োজনে ব্যাপক সাড়া পেয়েছি। রিদম অব বাংলাদেশ ব্যান্ড দলের ‘নিটল পায়ে’ জনপ্রিয় এই গান পরিবেশনার মধ্য দিয়ে রাত পৌণে ১২ টায় পর্দা নামে কনসার্টের।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ