আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

পুলিশকে স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে -সিলেটে আইজিপি 

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০১:৪১:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০১:৪১:০৮ পূর্বাহ্ন
পুলিশকে স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলা হচ্ছে -সিলেটে আইজিপি 
সিলেট,২০ মে : ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম বলেছেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। স্মার্ট বাংলাদেশের জন্য প্রয়োজন স্মার্ট পুলিশিং। বাংলাদেশ পুলিশকে স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ চলছে। িনি গতকাল রোববার  সিলেট জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা এসপি এম. শামসুল হক মিলনায়তনে সিলেট বিভাগে কর্মরত সকল ইউনিটের অফিসার-ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সকালে জেলা পুলিশ লাইন্স এসে পৌঁছালে আইজিপিকে জেলা পুলিশের একটি সুসজ্জিত চৌকস দল অভিবাদন প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান, পিপিএম, সিলেট রেঞ্জের ডিআইজি  শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, পিপিএম। পরে আইজিপি সিলেট বিভাগে কর্মরত সকল ইউনিটের অফিসার-ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন।

আইজিপি তার বক্তব্যে আরো বলেন, পুলিশের নিয়োগ প্রক্রিয়ায় আধুনিকায়ন করা হয়েছে, বিভিন্ন প্রশিক্ষণ প্রতিষ্ঠানের কারিকুলাম যুগোপযোগী করা হয়েছে। মামলা তদন্তে তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। তিনি বলেন, সামগ্রিকভাবে বাংলাদেশ পুলিশের উঁচু মানের পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতি। পুলিশ বাহিনীর সদস্যগণ নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সচেষ্ট রয়েছেন। 
উক্ত সভায় আরোও  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশানার (সদর ও প্রশাসন) মোঃ জোবায়েদুর রহমান পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) মুঃ মাসুদ রানা, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)  তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাঃ সোহেল রেজা পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী সহ বিভিন্ন ইউনিটের পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সদস্যবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স