আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

মাতাল চালকের গাড়ির ধাক্কায় ২ জন নিহত, আহত ১৪ 

  • আপলোড সময় : ২০-০৫-২০২৪ ০১:৫৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৪ ০১:৫৮:২৪ পূর্বাহ্ন
মাতাল চালকের গাড়ির ধাক্কায় ২ জন নিহত, আহত ১৪ 
ওয়াটারটাউন টাউনশিপ, ২০ মে : ক্লিনটন কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, গতকাল শনিবার ল্যানসিংয়ের কাছে ওয়াটারটাউন টাউনশিপে এক মাতাল চালকের গাড়ির ধাক্কায়   দুই ব্যক্তি নিহত এবং আট শিশুসহ ১৪ জন আহত হয়েছে। 
শেরিফের কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে করিসন রোডের কাছে সাউথ ওয়াকুস্টা রোডের সংযোগস্থল পার হওয়ার সময় পথচারীদের ধাক্কা মেরে চালক পালিয়ে যায়। শেষ পর্যন্ত কয়েক মাইল দূরে ডেপুটিরা (চালককে) থামায়, বিবৃতিতে বলা হয়। শেরিফের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মাইল উত্তরে পেরিটন এলাকার বাসিন্দা ওই নারী। 
বিবৃতিতে বলা হয়, নিহতরা এক পরিবারের সদস্য। দুর্ঘটনায় গ্র্যান্ড হ্যাভেনের ৩০ বছর বয়সী এক ব্যক্তি এবং গ্র্যান্ড লেজের ৪২ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহতদের মধ্যে ২ বছর বয়সী দুই শিশু, ৩ বছর বয়সী এক শিশু, ছয় বছরের দুই শিশু এবং ৭, ৮, ১৬, ২৭, ২৮, ৩২, ৩৩, ৩৮ এবং ৬১ বছর বয়সী বলে কর্মকর্তারা জানিয়েছেন।
শেরিফের কর্মকর্তারা রোববার রাতে জানিয়েছেন, ছয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি আটজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। শেরিফের কর্মকর্তারা জানিয়েছেন, ওই চালককে ক্লিনটন কাউন্টি কারাগারে রাখা হয়েছে এবং সোমবার তাকে আদালতে হাজির করা হবে বলে আশা করা হচ্ছে। শেরিফের কর্মকর্তারা এক বিবৃতিতে বলেন, 'ভারাক্রান্ত হৃদয়ে আমরা এই ঘটনায় ক্ষতিগ্রস্ত সব ব্যক্তি ও পরিবারের জন্য প্রার্থনা করছি। 'আমরা আছি আপনাদের সবার জন্য'।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স