আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

সিলেটে  ট্রাফিক সচেতনতা কার্যক্রম

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৪:৪১:৩৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৪:৪১:৩৫ পূর্বাহ্ন
সিলেটে  ট্রাফিক সচেতনতা কার্যক্রম
সিলেট, ২১ মে : “ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”  এই প্রতিপাদ্যকে সামনে রেখে  সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে গতকাল  বিশেষ ট্রাফিক সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ জাকির হোসেন খান পিপিএমের নির্দেশনা অনুযায়ী এসএমপি, ট্রাফিক বিভাগ কর্তৃক চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ীর কাগজপত্র, গাড়ীর নম্বর, ফিটনেস, রুট পারমিট ব্যতিত, অতিরিক্ত যাত্রীবহন, অবৈধ পার্কিং, ২০১৮ সালের সড়ক পরিবহন আইন সংক্রান্তে বিশেষ অভিযান পরিচালনা করে প্রসিকিউশন দাখিল ও অবৈধ সিএনজি স্ট্যান্ড এবং অবৈধ সিএনজি গাড়ী আটক করার নির্দেশনা রয়েছে। 
এপ্রেক্ষিতে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  মোহাম্মদ মাহফুজুর রহমানের তত্বাবধানে ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), রাখী রানী দাস  নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্ট সমূহে বিশেষ অভিযান পরিচালনা করেন। বিশেষ করে নগরীর হুমায়ুন রশিদ চত্ত্বর, মারকাজ পয়েন্ট, তেমুখি পয়েন্ট, টিলাগড় পয়েন্ট ও নাইওরপুল পয়েন্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান চলাকালীন অবৈধ পার্কিং, ফুটপাত দখল, উল্টাপথে যানবাহন চালনা করে জন-ভোগান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুসারে মোট ১২৫টি মামলা এবং ১৪০টি বাস, ট্রাক, পিকআপ, মাইক্রোবাস, কার, লেগুনা, অটোরিকশা, সিএনজি, টমটম ও মোটরসাইকেল আটক করা হয় ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা