আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ'র সম্মাননা স্মারক পেলেন মোহাম্মদ ইমাদ উদ্দীন 

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ০৪:৪২:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ০৪:৪২:৩৮ পূর্বাহ্ন
বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদ'র সম্মাননা স্মারক পেলেন মোহাম্মদ ইমাদ উদ্দীন 
চট্টগ্রাম, ২১ মে : বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের চতুর্দশ  জাতীয় ইতিহাস সম্মেলনে সম্মাননা স্মারক লাভ করেছেন দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাওলানা মন্জিল নিবাসী সংগঠক, প্রাবন্ধিক ও কবি মোহাম্মদ ইমাদ উদ্দীন। গত ১৮ মে  শুক্রবার বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলয়াতনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।
এর আগেও তিনি বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য সম্মাননা স্মারক  অর্জন করেন। কিশোরকাল থেকে দেয়ালিখায় দিয়ে লেখালেখি শুরু করেন তিনি।বিভিন্ন ম্যাগাজিন, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকা সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় তার প্রবন্ধ-নিবন্ধ,  গবেষণা ধর্মী লেখা, ছড়া ও কবিতা  প্রকাশিত হয়ে আসছে। এমন কি ওপার বাংলা (কলকাতা)’র বিভিন্ন অনলাইন ব্লগ ও প্রিন্ট মিডিয়াতেও লেখা পাবলিশ হয়ে আসছে। এর আগেও তিনি বিভিন্ন সংগঠন থেকে অসংখ্য সম্মাননা স্মারক পুরস্কার ও পদক অর্জন করেন।
বিএইচআরপি'র উপদেষ্টা প্রাক্তন সচিব ড. মোহাম্মদ জকরিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতির সভাপতি লায়ন মোহাম্মদ শওকত আলী নূর। প্রবন্ধপাঠ অধিবেশনে সভাপতিত্ব করেন ইতিহাসবিদ সৈয়দা রুখসানা জামান শানু, প্রধান অতিথি ছিলেন ভাষা গবেষক ড. মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমদ, সমাপণী অধিবেশনে সভাপতিত্বে করেন ইতিহাসবিদ ড. কাজী মোজাম্মেল হোসেন, প্রধান অতিথি ছিলেন ডেপুটি এটর্নী জেনারেল এডভোকেট আবু হাসেম । জাতীয় ইতিহাস সম্মেলন উদ্বোধন করেন ভারতের ইতিহাসবিশারদ ড.আশিস কুমার বৈদ্য, মুখ্য আলোচক ছিলেন পশ্চিমবঙ্গের ইতিহাসবিদ আজিজুল হক। পুরো সম্মেলনটি পরিচালনা করেন বাংলাদেশ ইতিহাস চর্চা পরিষদের প্রতিষ্ঠাতা ইতিহাসবিদ সোহেল মো. ফখরুদ-দীন।  (প্রেস বিজ্ঞপ্তি)

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী

চলে গেলেন হবিগঞ্জের নাট্যাঙ্গনের পুরোধা সুব্রত চক্রবর্তী