আমেরিকা , শনিবার, ০৯ মে ২০২৬ , ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ আজ মহান মে দিবস শুভ বুদ্ধ পূর্ণিমা আজ মিশিগানে ছাত্রের সঙ্গে অনৈতিক সম্পর্কের দায়ে সাবেক শিক্ষিকার কারাদণ্ড মিশিগানে তুষারপাত ও হিমাঙ্ক-তাপমাত্রার সতর্কতা জারি মিশিগানে জ্বালানি তেলের দামে লাফ, কোথাও ৫ ডলার ছাড়িয়েছে রাজধানীতে নাশকতার পরিকল্পনায় ৪ জন গ্রেপ্তার যুক্তরাষ্ট্রে সন্তান জন্মে ভিসা নয় : মার্কিন দূতাবাসের কঠোর বার্তা সীমান্ত সেতু নিয়ে যুক্তরাষ্ট্র-কানাডা আলোচনায় জটিলতা বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত

হবিগঞ্জে ঐতিহাসিক মুল্লুকে চল দিবস পালিত

  • আপলোড সময় : ২১-০৫-২০২৪ ১২:৪৭:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৫-২০২৪ ১২:৪৭:২৭ অপরাহ্ন
হবিগঞ্জে ঐতিহাসিক মুল্লুকে চল দিবস পালিত
হবিগঞ্জ, ২১ মে : ঐতিহাসিক মুল্লুকে চল আন্দোলনের ১০৩ তম বর্ষে মুল্লুকে চল ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও চা শ্রমিকের গান এর আয়োজন করে প্রতীক থিয়েটার। 
হবিগঞ্জ জেলার দেউন্দি চা বাগানে প্রতীক মঞ্চে সংগঠনের সভাপতি সুনীল বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ বোনার্জির সঞ্চালনায় অতিথি ছিলেন চুনারুঘাট পৌরসভার মেয়র সাইফুল আলম রুবেল,
কবি তাহমিনা বেগম গিনি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল ও ইউ পি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার।
বক্তব্য রাখেন, দেউন্দি চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি প্রবীর বোনার্জি, গেলানিয়া বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি অমল ভৌমিক, ইউপি মেম্বার কার্তিক বাকতি , স্বরূপ ব্যানার্জি, চা শ্রমিক সুচিত্রা বাউরী, বিরোজা রায়, স্বাস্থ্যকর্মী সিবায়ন কায়স্থ প্রমুখ।

খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, তাদের স্বপ্ন দেখানো হয়েছিলো "চা গাছ" ঝাঁকুনি দিলেই টাকা পড়বে। সেই স্বপ্নে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশ থেকে চা শ্রমিকরা  সিলেট অঞ্চলে বসতি স্থাপন করেন। ইংরেজ শাসকদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজ ভূমিতে ফিরে যাবার জন্য সিলেট রেল স্টেশনে একত্রিত হয় স্বপ্ন ভাঙ্গা চা শ্রমিকরা। কিন্তু রেল গাড়িতে উঠতে দেয়া হয়নি তাদের। বাধ্য হয়ে সিলেট থেকে রেল লাইন ধরে  হাঁটতে থাকেন শ্রমিকরা। এসময় অনাহারে, অর্ধাহারে, অসুস্থ হয়ে চিকিৎসার অভাবে পথেই মারা যান অনেক শ্রমিক। শ্রমিকরা কুমিল্লা চাঁদপুরের মেঘনা লঞ্চ ঘাটে জড়ো হলে ইংরেজ ফাগু'সন এর নেতৃত্বে শ্রমিকদের উপর গোরকা বাহিনী হামলা চালায়। অনেক শ্রমিককে গুলি করে মারা হয় তখন। আবারো নিরোপায় হয়ে চা বাগানে ফিরে আসেন শ্রমিকরা।
সভাপতির বক্তব্যে সুনীল বিশ্বাস বলেন, ১৯২১ সালের ২০ মে চা শ্রমিকদের উপর বর্বরোচিত হামলা চালানো হয়। গুলি করে অনেক চা শ্রমিককে মারা হয়। চা শ্রমিকদের বঞ্চনার ইতিহাস এর কথা উল্লেখ করে মজুরি বৃদ্ধি, ভূমি অধিকার ও ২০ মে মুল্লুকে চল দিবসকে জাতীয় দিবস হিসেবে স্বীকৃতির দাবি জানান তিনি।
এর আগে বাংলাদেশ গ্রাম থিয়েটারের হেমাঙ্গ বিশ্বাস অঞ্চল, প্রতীক থিয়েটার, দেউন্দি চা বাগানের পঞ্চায়েত ও চা শ্রমিকবৃন্দ, গ্যালানিয়া চা বাগানের পঞ্চায়েত ও চা শ্রমিকবৃন্দ, জাগ্রত নারী সংগঠনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে 'মুল্লুক ভাস্কর্যে' শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ