আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

সাংবাদিক শর্মিলা মাইতি’র সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতি আড্ডা

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ০৩:৫৭:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ০৩:৫৭:৩৩ পূর্বাহ্ন
সাংবাদিক শর্মিলা মাইতি’র সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রীতি আড্ডা
লন্ডন, ২২ মে :  যুক্তরাজ্যে সফররত কলকাতার বিশিষ্ট সাংবাদিক শর্মিলা মাইতি’র সাথে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সদস্যদের এক প্রীতি আড্ডা ও মতবিনিময় সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২১ মে ) বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির প্রেসিডেন্ট, গবেষক, সাংবাদিক আনসার আহমদ উল্লাহ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের যুক্তরাজ্য প্রতিনিধি জুবায়ের আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন- ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ফাউন্ডার প্রেসিডেন্ট, সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান, সংগঠনের সহসভাপতি, জগন্নাথপুর টাইমস এর সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমান, শিক্ষিকা প্রিয়াংকা গুপ্তা প্রমুখ। শুভেচ্ছা জানিয়ে অতিথি সাংবাদিক শর্মিলা মাইতি’র সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির এসিসটেন্ট সেক্রেটারী ড. আজিজুল আম্বিয়া। 

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন ২৬শে টেলিভিশনের সিইও জামাল খান, বিশ্ববাংলা নিউজ২৪ এর সম্পাদক শাহ মোস্তাফিজুর রহমান বেলাল, দৈনিক হবিগন্জ এক্সপ্রেস ও সুপ্রভাত মিশিগান লন্ডন প্রতিনিধি এ রহমান অলি, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য- এনএল২৪ এর হেফাজুল করিম রাকিব, সাংবাদিক হাফসা ইসলাম, এটিএন বাংলা ইউকের মুকুল, কমিউনিটি এক্টিভিস্ট আছমা মতিন, কমিউনিটি এক্টিভিস্ট শর্মিষ্টা হালদার, আশরাফুল হক, অভিষেক ঘটক, কমিউনিটি এক্টিভিস্ট সানাউল্লাহ সহ আরো অনেক।
অনুষ্ঠানে অতিথি সাংবাদিক শর্মিলা মাইতি -কে ফুল, বই ও বিভিন্ন উপহার সামগ্রি তুলে দেন উপস্থিত নেতৃবৃন্দ। এ প্রীতি আড্ডায় বক্তারা বলেন- এপার বাংলা, ওপার বাংলা ও তৃতীয় বাংলার মধ্যে বাংলা ভাষাভাষি শিল্প সংস্কৃতির মৈত্রী সম্পর্ক আরো সুদৃঢ় হবে। আর তরুণ প্রবীন সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা এর সেতুবন্ধন হয়ে আছেন, থাকবেন। 

উল্লেখ্য যে শর্মিলা মাইতির উপস্থাপনায় শর্মিলা শো নামে একটি চ্যানেল ইউটিউব ও ফেসবুকে ইতিমধ্যে ১ মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছে। তিনি আনন্দবাজার পত্রিকা, আনন্দলোক, টাইমস অফ ইন্ডিয়া, জি ২৪ ঘণ্টা চ্যানেলের বিনোদন সাংবাদিক ও অ্যাঙ্কর । আনন্দবাজার গ্রুপের তরফ থেকে 'অপরাজিতা' সম্মাননা ও দুবাই থেকে উমা এক্সেলেন্স পুরস্কার পেয়েছেন ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি