আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

মাধবপুরে নারী শ্রমিককে যৌন হয়রানী, উত্তেজনা 

  • আপলোড সময় : ২২-০৫-২০২৪ ১২:৫৯:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৪ ১২:৫৯:৫৭ অপরাহ্ন
মাধবপুরে নারী শ্রমিককে যৌন হয়রানী, উত্তেজনা 
মাধবপুর, (হবিগঞ্জ) ২২ মে : মাধবপুরে কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগো লি:কোম্পানির এক কর্মকর্তার বিরুদ্ধে নারী শ্রমিকদের ব্ল্যাকমেইল, বেতন আটক ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ওই কর্মকর্তার নাম মেহেদী হাসান বাবু। তিনি কোম্পানিটির ডেপুটি ইনচার্জ পদে দায়িত্বরত।এলাকাবাসী জানান, ওই কর্মকর্তার বিরুদ্ধে এলাকার একাধিক নারী শ্রমিকদের যৌন হয়রানির অভিযোগও রয়েছে। চাকুরী হারানোর ভয়, বিভিন্ন হয়রানি অপবাদ  ও সামাজিকতার কারনে নারী শ্রমিকরা মুখ খুলতে চান না। কিন্তু এবার ঘটল ভিন্ন ঘটনা,মাধবপুর উপজেলার চৌমুহনী ইউপির হরিণখোলা গ্রামের এক তরুনী শ্রমিক তার উপর যৌন নির্যাতনের বিচার চেয়ে প্রকাশ্যে আসলেন। লিখিত অভিযোগ দায়ের করেছেন কোম্পানিটির প্রশাসনের কাছে। ওই ভুক্তভোগীর  পাশে দাঁড়িয়েছেন স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধিগন।
এলাকাবাসী  মঙ্গলবার (২১মে) রাত পর্যন্ত কোম্পানির সামনে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এলাকাবাসী কোম্পানিটি ঘেরাও দিয়ে রেখেছেন যাতে  কর্মকর্তা পালিয়ে যেতে না পারেন। ওই কর্মকর্তা ও তার সহযোগীদেরদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি ও কোম্পানি থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন । 
ভুক্তভোগী তরুনী বলেন, ওই কর্মকর্তা  কোম্পানির গোপন রুমে নিয়ে যেখানে সিসিটিভি নেই সেখানে নিয়ে তার সঙ্গে খারাপ কাজ করতো। ব্ল্যাকমেইল করত। এতদিন বলছিল বিয়ে করবে এখন বলছে বিয়ে নাকি করবে না। কোম্পানির বিভিন্ন লোকজন দিয়ে আমাকে হুমকি দিয়ে বেড়াচ্ছে যে এই বলে যদি মুখ খুলি তাহলে আমাকে গুম করে ফেলবে। 
এব‍্যপারে  ব্যাপারে অভিযুক্ত কর্মকর্তা মেহেদী হাসান বাবু সঙ্গে কোম্পানিতে গিয়ে দেখা করতে চাইলে তিনি সামনে আসেননি। এই বিষয়ে সাংবাদিকদের কোন বক্তব্যও প্রদান করেননি তিনি। 
কোম্পানিটির প্ল্যানিং ইনচার্জ আরিফুর রহমান জানান, হেড অফিস থেকে তদন্ত কমিটি হয়েছে। আমরাও কাজ করছি। নিশ্চয়ই দোষীর বিরুদ্ধে কোম্পানির আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 
ইউপি সদস‍্য জামাল মিয়া বলেন, যৌন হয়রানির বিষয়ে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। মাধবপুর থানার অফিসার ইনচার্জ( ওসি) মোঃ রকিবুল ইসলাম খান (পিপিএম) জানান  খবর পেয়ে ঘটনাস্থলে  পুলিশ পাঠানো হয়েছে।পরিস্থিতি এখন শান্ত আছে। এখনও কেউ  লিখিত অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব‍্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০